চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ যানবাহন পুড়েছে

ফায়ার সার্ভিসের দুইকর্মীসহ আহত ৪

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৮:৫১ পূর্বাহ্ণ ২৬, এপ্রিল ২০২৪
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরের দশমাইলে একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। আগুনে পুড়ে গেছে চারটি যানবাহন। এছাড়া আগুন নেভাতে দেরি করে আসায় ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ ৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইলস্থ আরিফ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় রাত পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কাহারোল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল খালেদ জানান, তেলের লরি থেকে পাম্পের রিজার্ভ ট্যাংকে পেট্রল নামানোর সময় আগুন লাগে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। আগুন লাগার খবর পাওয়ার পর কাহারোল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়ে ৮টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। পরে দিনাজপুর ও বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট যৌথভাবে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, পেট্রল পাম্পে যেতে দেরি হওয়ার কারণে কাহারোল ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় ফায়ার সার্ভিসের দুই সদস্যসহ ৪ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্থ হয়েছে পানিবাহী একটি ট্রাক। হামলায় ইন্সপেক্টর রেজাউল করিম ও গাড়ি চালক মোতালেব হোসেন আহত হওয়ায় তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম জানান, রাত সোয়া ৮টার দিকে আরিফ ফিলিং স্টেশনে একটি লরি থেকে তেল নামানো হচ্ছিল। এ সময় আগুন ধরে যায়। এতে স্টেশনের সামনে পার্কিং করে রাখা দুটি ট্রাক, তেলবাহী লরি ও একটি মোটরসাইকেল পুড়ে যায়। খবর পেয়ে রাত পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের সদস্যরা সেখানে পৌঁছান। তারা রাত পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে দেরি করে আসায় স্থানীয় জনতা ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ ৪ জন আহত হন।

এবিষয়ে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দিনাজপুর সদর, কাহারোল, বীরগঞ্জ ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে আগুনে এক ব্যক্তির হাত ও চারটি যানবাহন পুড়ে গেছে। এরপরই দেরি করে আসার অভিযোগ তুলে ফায়ার সার্ভিসের ওপর হামলা চালায় কয়েকজন ব্যক্তি। এতে ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হন। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Reneta

দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশন এর সহকারি পরিচালক আমিরুল ইসলাম জানান, রাত ৮ টা ২০ মিনিটে আরিফ পেট্রল পাম্পে আগুন লাগে। খবর পেয়ে রাত ৮ টা ৪৫ মিনিটে জেলা ফিলিং স্টেশনসহ কাহারোল ও বীরগঞ্জ স্টেশনের ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৯ টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ সময় স্থানীয় জনতা কাহারোল ফায়ার সার্ভিস স্টেশনের গাড়ি ভাঙচুর করে। এসময় স্থানীয়দের ছোড়া পাথরের আঘাতে ফায়ার সার্ভিস এর দুজন কর্মী আহত হয়েছেন।

পাম্প মালিক মো. আসাদুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তেলসহ একটি লরি, ২টি ট্রাক ও একটি মোটরসাইকেল ভস্মীভূত হয়েছে।

কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো। আমিনুল ইসলামসহ, পুলিশ, র‍্যাবের ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডদিনাজপুরফিলিং স্টেশনযানবাহন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে মার্টিনেজের জন্য ফিফার বিশেষ সম্মান

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ জেলায় বিজিবি মোতায়েন

জুন ২২, ২০২৬

মেসির থেকে শেখা খুবই কষ্টকর, বলছেন ম্যাক অ্যালিস্টার

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন: ববি হাজ্জাজ

জুন ২২, ২০২৬

ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT