বাংলাদেশ ব্যাংকে আগুনের ঘটনায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে প্রতিবেদন দিয়েছে অভ্যন্তরীণ তদন্ত কমিটি।
কমিটির প্রধান এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামাল গভর্নরের কাছে প্রতিবেদন জমা দেন।
পরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা জানান, প্রতিবেদনে অগ্নিকাণ্ডের কারণ উল্লেখ করা না হলেও ইলেকট্রিক কেটলিসহ এ ধরনের সামগ্রী ভবনের ভেতরে ব্যবহার বন্ধে সুপারিশ করা হয়েছে।
এছাড়া আধুনিক অগ্নিনির্বাপন ব্যবস্থা এবং উপপরিচালক পর্যায়ে অগ্নিনির্বাপন কর্মকর্তা নিয়োগের সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে।
তবে ঘটনায় কারো দায়-দায়িত্ব নিরুপণ হয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে জবাব না দিয়েই উঠে যান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
গত ২৩ মার্চ বৃহস্পতিবার রাতে আগুন লেগে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগের জিএম এর কক্ষের একাংশ পুড়ে যায়।
আগুনের ঘটনায় ওই রাতেই ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামানের নেতৃত্বে গঠন করা হয় অভ্যন্তরীণ তদন্ত কমিটি। সেই কমিটি বুধবার তদন্ত প্রতিবেদন জমা দেয়।








