চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথের সেঞ্চুরিতে ফিঞ্চকে বিদায়ী জয় উপহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছেন, মাঠে খেলা চলমান।. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকীয় সিরিজের শেষ ম্যাচটাও দুলেছে পেন্ডুলামের মতো। কখনও নিউজিল্যান্ড এগিয়েছে, কখনও অস্ট্রেলিয়া। রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসিটা অ্যারন ফিঞ্চের দলের। তাতে ওয়ানডে ক্রিকেটকে অধিনায়কের বিদায়ী ম্যাচে জয় উপহার দিতে ভুল করেননি সতীর্থরা। তিন ম্যাচের সবগুলোতে জিতে কিউইদের হোয়াইটওয়াশ করেছে অজি দল।

কেয়ার্নসে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে রোববার নিউজিল্যান্ডকে ২৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে ১০৫ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন স্টিভেন স্মিথ।

আগের দুম্যাচের মতো এদিনও টস জিতে শুরুতে ফিল্ডিং নেন অধিনায়ক কেন উইলিয়ামসন। কাপ্তানের সিদ্ধান্তের মান রেখেছেন অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। প্রথম ১০ ওভারে অজি ব্যাটারদের রীতিমতো ঘাম ঝরিয়েছেন দুই পেসার।

Banglabid

ডেভিড ওয়ার্নারের বদলি হিসেবে সুযোগ পাওয়া জশ ইংলিশকে ফিরিয়ে প্রথম উইকেট এনে দেন বোল্ট। ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচে সাউদির বলে বোল্ড হয়েছেন ম্যাচ শেষেই সাবেক বনে যাওয়া ফিঞ্চ। করেছেন ১২ বলে ৫ রান। প্রথম দশ ওভারে অজিদের স্কোরবোর্ডে যোগ হয় মাত্র ১৯ রান।

স্বাগতিকদের ঘুরে দাঁড়ানোর শুরুটা তৃতীয় উইকেট জুটিতে। ধীর গতিতে ব্যাটিংয়ে ১১৮ রান যোগ করে মোড় ঘুরিয়ে দেন স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেন। ৫২ রান করে লাবুশেন আউট হলেও অ্যালেক্স ক্যারিকে নিয়ে লড়াই চালিয়ে যান স্মিথ। ১১ চার ও এক ছয়ে ১০৫ রান করে স্মিথ ফেরেন স্যান্টনারের শিকার হয়ে।

৮ বলে ১৪ রানের ইনিংস খেলে বোল্টের শিকার হন গ্লেন ম্যাক্সওয়েল। শেষদিকে ক্যারি ও গ্রিনের ঝড়ো ব্যাটিংয়ে ২৬৭ রানে থামে অজিদের ইনিংস।

Reneta

বড় লক্ষ্য তাড়ায় নেমে ৪৯ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। দারুণ ছন্দে থাকা ফিন অ্যালেন ফেরেন ৮ রানের ব্যবধানে। ১০ রানে টম ল্যাথামকে ফেরান অ্যাডাম জাম্পা। ভালো শুরু পেয়েও কাজে লাগাতে পারেননি উইলিয়ামসন। রান আউট হয়ে ফিরেছেন ২৭ রানে।

১১২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা কিউইদের লড়াইটা তখনও শেষ নয়। ষষ্ঠ উইকেটে ৬১ রানের জুটি গড়েন গ্লেন ফিলিপস ও জিমি নিশাম। ৩৪ বলে ৩৬ রান করে নিশাম আউট হলে স্যান্টনারকে সাথে নিয়ে লড়াই বাঁচিয়ে রাখেন ফিলিপস।

৫৩ বলে ৪৭ রানের লড়াকু ইনিংস খেলে ফিলিপস ফিরলে লড়াইটা অসম্ভব হয়ে যায় কিউইদের। ২৪২ রানে থামে তাদের ইনিংস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনফিঞ্চফিলিপসলাবুশেনলিড স্পোর্টসস্মিথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রানির ছবিযুক্ত ব্যাংক নোট কি অচল হয়ে যাচ্ছে?

পরবর্তী

যাদের নিয়ে শিরোপার লড়াইয়ে পাকিস্তান-শ্রীলঙ্কা

পরবর্তী
শ্রীলঙ্কা ও পাকিস্তান ক্রিকেটাররা মাঠে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যাদের নিয়ে শিরোপার লড়াইয়ে পাকিস্তান-শ্রীলঙ্কা

রিয়াল মাদ্রিদ ও গ্লাডবাখের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা জয়ে চেনা পথেই ছুটছে রিয়াল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT