অর্থনীতি

মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টার সাক্ষাৎকার, মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী অর্থ বছরের বাজেটে মহার্ঘ ভাতার জন্য বরাদ্দ রাখা হবে। কী পরিমাণ বরাদ্দ থাকবে তা পরে জানানো হবে।

মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, আগামী অর্থ বছরের বাজেটে মহার্ঘ ভাতার জন্য বরাদ্দ রাখতে বিশেষভাবে বিবেচনা করছি। কমিটিকে দায়িত্ব দিয়েছি, তারা ওয়ার্কআউট করে আমার কাছে দিবে। হওয়ার চান্স মোটামুটি, কিন্তু একটু সময় লাগবে।

তিনি আরও বলেন, এনবিআর কর্মকর্তাদের কলম বিরতি পালন করে লাভ নেই। বিলুপ্তির সিদ্ধান্ত বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার।

বিষয়:অর্থ উপদেষ্টা মহার্ঘ ভাতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…