প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সৎ করদাতাদের সাথে সরকার প্রতারণা করেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। একই সাথে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে এবং আর্থিক খাতে সংস্কারে দৃশ্যমান কোন উদ্যোগ না দেওয়ার সমালোচনা করেছেন। বাজেটে মূল্যস্ফীতি কমিয়ে সাড়ে ৬% করার যে স্বপ্ন দেখাচ্ছেন অর্থমন্ত্রী তাও কতোটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ অর্থনীতিবিদদের।







