চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২৬
আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের বিদ্রোহপ্রবণ দক্ষিণাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলায় পাঁচজন আধাসামরিক সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় নারাথিওয়াত প্রদেশের বুকেটা সামি নিরাপত্তা চৌকিতে এ হামলার ঘটনা ঘটে।

সেনাবাহিনীর ইন্টারনাল সিকিউরিটি অপারেশনস কমান্ড রিজিয়ন-৪ এক বিবৃতিতে জানায়, কালো পোশাক ও কালো টুপিপরা প্রায় ১০ জন হামলাকারী একটি পিকআপ ট্রাক এবং মোটরসাইকেলে করে এসে হামলা চালায়।

হামলাকারীরা এলাকায় দায়িত্ব পালনরত টাস্ক ফোর্স রেঞ্জার রেজিমেন্ট-৪৫ এর সদস্যদের লক্ষ্য করে গুলি ও পাইপ বোমা নিক্ষেপ করে।

কর্তৃপক্ষ জানায়, হামলার পর হামলাকারীরা চৌকি থেকে তিনটি একে-৪৭ রাইফেল, তিনটি বুলেটপ্রুফ ভেস্ট এবং কয়েকটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

Reneta

পরে নিরাপত্তা বাহিনী হামলায় ব্যবহৃত পিকআপ ট্রাকটি ঘটনাস্থল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে পরিত্যক্ত ও আগুনে পোড়া অবস্থায় উদ্ধার করে।

এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের কথাও জানায়নি কর্তৃপক্ষ।

সরকার এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দিয়ে বলেছে, এটি জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি এবং চলমান শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা। এক বিবৃতিতে এ কথা জানান সরকারের মুখপাত্র রাচাদা ধনাদিরেক।

নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে থাই সেনাবাহিনী বলেছে, তাদের সেবা ও আত্মত্যাগ সর্বোচ্চ সম্মানের সঙ্গে স্মরণ করা হবে।

সাম্প্রতিক বছরগুলোতে থাই নিরাপত্তা বাহিনীর ওপর হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি হিসেবে এ ঘটনাকে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি দেশটির দক্ষিণ সীমান্তবর্তী অঞ্চলে নতুন করে সহিংসতা বৃদ্ধির আশঙ্কাও তৈরি করেছে।

এর একদিন আগে নারাথিওয়াতের অন্য একটি এলাকায় সাবেক তানইয়ং থানার বাইরে একটি গাড়িবোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা আহত হন এবং ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।

মঙ্গলবারের ওই বিস্ফোরণের পর মোটরসাইকেলে পালিয়ে যাওয়া দুই সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। থাইল্যান্ডের সংবাদমাধ্যম দ্য নেশন জানিয়েছে, চলতি বছরে দক্ষিণ সীমান্ত অঞ্চলে এটিই প্রথম গাড়িবোমা হামলার ঘটনা।

নারাথিওয়াত, পাত্তানি ও ইয়ালা প্রদেশে প্রধানত জাতিগত মালয় মুসলিম জনগোষ্ঠীর বসবাস। ২০০৪ সাল থেকে এ অঞ্চল বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এ সংঘাতে এখন পর্যন্ত সাত হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সশস্ত্র যোদ্ধারাও রয়েছেন।

সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে থাই সরকার এবং প্রধান বিচ্ছিন্নতাবাদী সংগঠন বারিসান রেভোলুসি নাসিওনাল (বিআরএন)-এর মধ্যে জুন মাসে আনুষ্ঠানিক শান্তি আলোচনা পুনরায় শুরুর কথা ছিল। তবে স্বায়ত্তশাসন, নিরাপত্তা ব্যবস্থা এবং রাজনৈতিক প্রতিনিধিত্বসহ বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যের কারণে আলোচনায় এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাইল্যান্ডদক্ষিণে নিরাপত্তা চৌকিনিহত ৫হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT