বাংলাদেশ

আইএমএফ-এর প্যাসিফিক বিভাগের পরিচালকের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক

আইএমএফ-এর প্যাসিফিক বিভাগের পরিচালকের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্যাসিফিক ও দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসনের সঙ্গে বৈঠক করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানিয়েছেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের সময়ে থমকে যাওয়া উন্নয়ন প্রকল্পগুলো পুনরায় চালু করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি খাতসহ সামগ্রিক অর্থনীতিতে যে চাপ সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় আইএমএফের সহযোগিতা চাওয়া হয়েছে।

বৈঠকে বর্তমান যুদ্ধ পরিস্থিতি ও এর বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

এদিকে, আইএমএফের ঋণ কর্মসূচির ষষ্ঠ ও সপ্তম কিস্তি ছাড়ের বিষয়টি আগামী এপ্রিলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য পর্যালোচনা বৈঠকে চূড়ান্তভাবে পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।

বিষয়:অর্থ ও পরিকল্পনামন্ত্রী আইএমএফ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আমির খসরু মাহমুদ চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…