বাংলাদেশ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

বাংলাদেশের নির্বাচন কমিশনের ভোটার তালিকা প্রকাশের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর। সংগৃহীত ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। 

সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশন সূত্র থেকে এ তথ্য জানা যায়।  

এরআগে, ইসির জনসংযোগ অধিশাখা থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ভোটার তালিকা ডাটাবেজে অন্তর্ভুক্ত ২০০৭ সালের ৩১ অক্টোবর বা তার পূর্বে যাদের জন্ম এমন নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের সিএমএস পোর্টালে লিঙ্ক পাঠানোর শেষ তারিখ ২৫ অক্টোবর।

হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ১ নভেম্বর। আর দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ১৬ নভেম্বর।

সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ ১৭ নভেম্বর। 

দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশ ও হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ১৮ নভেম্বর।

বিষয়:চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…