রাজনীতি

মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ

বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া বোঝাতে একটি চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী বোর্ডের লোগো সহ একটি ছবি, যা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। এরইমধ্যে তথ্যের গরমিল থাকায় অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

সোমবার ৪ ডিসেম্বর ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে আজই আনুষ্ঠানিকভাবে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

গত ৩০ নভেম্বর শেষ হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময়। পরদিন শুক্রবার থেকে শুরু হয় যাচাই-বাছাইয়ের কার্যক্রম। নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনে আড়াই হাজারের বেশি প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৯৬৬ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন। তবে এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো। বৈধ প্রার্থীর তালিকা প্রকাশের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি চলবে আগামী ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনের তথ্য সঠিক আছে কিনা, কেউ কোনো তথ্য গোপন করছেন কিনা- তা খতিয়ে দেখছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এছাড়াও কোনো প্রার্থী ফৌজদারি মামলার আসামি বা ঋণ-খেলাপি কিনা সেটিও যাচাই করা হচ্ছে।

এবারের নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। গত ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন। ইসির দেয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি সাত লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২ জন।

বিষয়:আজ চূড়ান্ত মনোনয়নপত্র যাচাই বাছাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…