চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৬৮১ জনকে সুপারিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৪ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
সরকারি কর্মকমিশন ভবন।

সরকারি কর্মকমিশন ভবন।

রিপিট ক্যাডার ইস্যুতে ঝুলে থাকা ৪৪তম বিসিএসের সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে এক হাজার ৬৮১ জন প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে পিএসসি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এ পূর্বঘোষিত ফল পর্যালোচনা করে একই ক্যাডার বা পছন্দক্রমে নিম্ন ক্যাডারের মনোনয়ন না নেওয়ার বিষয়ে যেসব প্রার্থী লিখিত ঘোষণা দিয়েছেন, তাদের আবেদনের ভিত্তিতে এই সম্পূরক ফল প্রকাশ করা হয়েছে।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা সংশোধিত বিধিমালা অনুযায়ী দেখা যায়—৪৪তম বিসিএস ক্যাডারে মনোনীত হওয়া ৩০৩ জন প্রার্থী ইতোমধ্যে পূর্ববর্তী বিসিএসের মাধ্যমে কোনো ক্যাডারের পদে কর্মরত আছেন এবং তারা বর্তমানে প্রাপ্ত পদ বা তার চেয়ে নিম্নতর পছন্দক্রমের পদে যোগদান করবেন না বলে ঘোষণা দেন।

এর ফলে এখন—২৬০ জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ৪৩ জন প্রার্থীকে তাঁদের পছন্দক্রম অনুযায়ী উচ্চতর ক্যাডারে স্থানান্তর করা হয়েছে। শূন্য হওয়া পদ পূরণের জন্য মেধাক্রম অনুযায়ী ২৫৭ জন নতুন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে মনোনয়ন দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় মোট ১১৩ জন প্রার্থীর ক্যাডার পদের সুপারিশ পরিবর্তন হয়েছে।

চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, আনসার ক্যাডার ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায় ৮ জন, রেলওয়ে ক্যাডারে ৭ জন, তথ্য ক্যাডারে ১০ জন, ডাক ক্যাডারে ২৩ জন, বাণিজ্য ক্যাডারে ৬ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ২৭ জন ও খাদ্য ক্যাডারে ৩ জন সুপারিশ পেয়েছেন।

Reneta

গত রাতে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪৪তম বিসিএসচূড়ান্ত ফল প্রকাশপিএসসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫১

জুন ১৪, ২০২৬

উৎসাহিত করতে বাংলাদেশ দলের প্রত্যেককে ইমপ্রেস মাত্রার মোবাইল উপহার

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-নির্যাতন মামলা, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ

জুন ১৪, ২০২৬

প্রথম ম্যাচের উপর ভিত্তি করে বিশ্বকাপ জেতা যায় না: আনচেলত্তি

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

১০ জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT