চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় “বিজয় দিবস কাপ ক্রিকেট” সিজন-৩’র ফাইনাল অনুষ্ঠিত

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৫:৫৯ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২২
প্রবাস সংবাদ
A A
জেদ্দায় বিজয় দিবস ক্রিকেট ফাইনাল উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবছরের মত এবারও সৌদি আরবের জেদ্দায় “বিজয় দিবস কাপ ক্রিকেট” সিজন-৩ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে বেঙ্গল টাইগার ও ব্রাহ্মণবাড়িয়া স্পোর্টিং ক্লাব জেদ্দা- এ টুর্নামেন্টের আয়োজন করেন।

গতকাল স্থানীয় সময় রাত ১০টা থেকে সরাফিয়া এরাবিয়ান ক্লাব মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বিডি ফ্যাক্টরি ক্লাব ,মক্কা গোল্ডেন স্টারকে ৫২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

সৌদি আরবের স্বনামধন্য ১৬টি ক্রিকেট ক্লাব অংশ নেয়া ৩৩ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী এবং খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন সৌদিআরব পশ্চিমাঞ্চল এর সভাপতি ও চ্যানেল আইয়ের সৌদি আরব প্রতিনিধ এম ওয়াই আলাউদ্দিন।

ব্রাহ্মণবাড়িয়া স্পোর্টিং ক্লাব জেদ্দার সভাপতি রাসেল ভূইয়ার সভাপতিত্বে এবং রিফাতের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক হানিস সরকার উজ্জ্বল, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন, শেখ সনি, ফারুক, মোরসালিন, আরিফ, সিএনএফ নূর, মিলন প্রমুখ।

এ খেলায় প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ইমরান ভূইয়া , প্লেয়ার অব দ্যা ফাইনাল ও বেস্ট ব্যাটসমান হিসেবে নির্বাচিত হয় শিপন।

এর আগে, ফাইনাল খেলায় টসে জিতে ব্যাট করতে নেমে বিডি ফ্যাক্টরি নির্ধারিত ১২ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৬১ রান করেন। এদিকে গুল্ডেন স্টার মক্কা ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১১০ রান করতে সক্ষম হয়। ফলে ৫২ রানের জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় বিডি ফ্যাক্টরি । পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে প্রাইজসহ ৯৯৯৯ সৌদি রিয়াল ও রানার্সআপ দলকে প্রাইজসহ ৬৬৬৬ সৌদি রিয়াল দেওয়া হয়।

এই সময় প্রধান অতিথি প্রবাসী তরুণদের সৌদি আরবের বিভিন্ন ক্রিকেট খেলায় অংশগ্রহণ ও দেশের মর্যাদা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিয়ারের বোতলে মেসি, বিনামূল্যে পাচ্ছেন আর্জেন্টাইনরা

পরবর্তী

‘সিক্স প্যাক’ দেখিয়ে নতুন বছর শুরু হবে শুভর

পরবর্তী
চাকচিক্য শরীরের সঙ্গে যুদ্ধের দৃশ্য, ধোঁয়া ও ধ্বংসের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সিক্স প্যাক’ দেখিয়ে নতুন বছর শুরু হবে শুভর

চীনা শ্রমিকের মৃত্যু পটুয়াখালীর তাপবিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালীর তাপবিদ্যুৎকেন্দ্রের বয়লার থেকে পড়ে চীনা শ্রমিকের মৃত্যু

সর্বশেষ

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT