টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল মহারণ গড়াতে আর বাকী এক ঘণ্টার চেয়ে বেশি কিছু সময়। প্রথম শিরোপার অপেক্ষায় থাকা সাউথ আফ্রিকার বিপক্ষে নামছে দ্বিতীয় শিরোপার লক্ষ্যে থাকা ভারত।
বার্বাডোজের কেনসিংটন ওভালে বাংলাদেশ সময় সাড়ে আটটায় গড়াবে মাঠের লড়াই। ব্রিজটাউনের ম্যাচটিতে টসের অত্যাধিকই বটে। ভেন্যুর পরিসংখ্যান চিন্তায় থাকলে আগে ব্যাট করতে চাইবে টসে জয়ী দল।
ফাইনালের ভেন্যুতে এখন পর্যন্ত ৩২টি টি-টুয়েন্টি ম্যাচ গড়িয়েছে। যার ১৯টিতে জিতেছে আগে ব্যাট করা দল। রানতাড়া করে জেতার সংখ্যা ১১টি। ফলাফল হয়নি দুটি ম্যাচে।
ভেন্যুটিতে দুই শতাধিক রানের ইতিহাসও রয়েছে। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে ২২৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। সবচেয়ে কম রানের রেকর্ডটি অবশ্য আফগানিস্তানের দখলে। ২০১০ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে ৮০ রানে গুটিয়ে যায় দলটি।
কোনো দলকে অল্পরানে গুটিয়ে দেয়ার রেকর্ডের মালিক প্রোটিয়ারাই নামছে এবার শিরোপার লড়াইয়ে। আসরে অপরাজিত হয়েই ফাইনালে পা রেখেছে এইডেন মার্করামের দল। অন্যদিকে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতও কোনো হার দেখেনি, তবে একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায় তাদের।







