চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র সংসদকর্মীদের ছবি নিয়ে ১০ দিনব্যাপী উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ০৬, জুন ২০২৩
বিনোদন
A A

বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬০ বছর ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উৎসবের বছরব্যাপী উদযাপনের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে ‘চলচ্চিত্র সংসদকর্মীদের নির্মিত চলচ্চিত্র উৎসব ২০২৩’। 

গত ৬০ বছরে বাংলাদেশের চলচ্চিত্র সংসদকর্মীদের নির্মিত চলচ্চিত্রের মধ্য থেকে নির্বাচিত চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হবে ১০ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যা ৬টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়। বিবৃতিতে বলা হয়, উৎসব উদ্বোধন করবেন বরেণ্য চলচ্চিত্রকার ও চলচ্চিত্র সংসদকর্মী মসিহউদ্দিন শাকের এবং সৈয়দ সালাহউদ্দিন জাকী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য প্রদান করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন বরেণ্য চলচ্চিত্রকার ও জেষ্ঠ্য চলচ্চিত্র সংসদকর্মী মোরশেদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের উপদেষ্টা পরিষদ সদস্য, অগ্রজ চলচ্চিত্র সংসদকর্মী কাইজার চৌধুরী।

কিংবদন্তী শিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে চলচ্চিত্রকার ও চলচ্চিত্র সংসদকর্মী তারেক মাসুদ নির্মিত প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’ এবং চলচ্চিত্রকার ও চলচ্চিত্র সংসদকর্মী মোরশেদুল ইসলাম নির্মিত ‘চাকা’।

Reneta

১০ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে ৪৩টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। তার মধ্যে রয়েছে ২২টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, ১৩টি প্রামাণ্যচিত্র এবং ৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। উৎসবের প্রদর্শনী প্রতিদিন বিকেল ৩টা, বিকেল ৫টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। উৎসবের সকল প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়চলচ্চিত্রলিড বিনোদনসিনেমাসুলতান
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT