চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৫ টাকা আদায়ে ৫ বছর মামলা লড়ে অবশেষে জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ৩১, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতীয় রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে টানা পাঁচ বছরের আইনি লড়াই শেষে বাতিল করা টিকিটের ৩৫ টাকার পুরোটাই ফেরত পেয়েছেন দেশটির এক নাগরিক।

২০১৭ সালের ২ জুলাই কোটা থেকে নয়াদিল্লি যাওয়ার জন্য গোল্ডেন টেম্পল মেইল ট্রেনের টিকেট কেটেছিলেন তিনি। কিন্তু কোনো এক কারণে সেই টিকিট বাতিল করেন ওই ব্যক্তি।

রাজস্থানের কোটা এলাকার বাসিন্দা সুজিতের এ কর্মকাণ্ডে সুফল পাবেন দেশটির আরও প্রায় তিন লক্ষ মানুষ, যারা একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন।

সেই তিন লাখ মানুষকেই টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

আনন্দবাজার জানায়, সুজিত পেশায় একজন ইঞ্জিনিয়ার। ২০১৭ সালের ২ জুলাই তিনি কোটা থেকে নয়াদিল্লি যাওয়ার জন্য গোল্ডেন টেম্পল মেলের টিকিট কেটেছিলেন। ঠিক তার আগের দিনই জিএসটি চালু হয়েছিল। কিন্তু কোনো কারণবশত সুজিত তার টিকিট বাতিল করেন। টিকিট যখন কেটেছিলেন, তখন তার কাছ থেকে ৭৬৫ টাকা নিয়েছিল রেল। কিন্তু টিকিট বাতিল করতেই ৬৫ টাকার বদলে ১০০ টাকা কেটে নিয়ে বাকি ৬৬৫ টাকা ফেরত দেয় রেল।

জিএসটি চালু হওয়ার পরেও তার কাছ থেকে অতিরিক্ত ৩৫ টাকা পরিষেবা কর হিসেবে কেন নেওয়া হল, তা নিয়ে রেলের কাছে জবাব চেয়েছিলেন সুজিত। রেলের ধার্য করা সেই অতিরিক্ত ৩৫ টাকা ফেরত পাওয়ার জন্য সেই থেকে লড়াই শুরু সুজিতের। তিনি বিষয়টি জানিয়ে তথ্যের অধিকার আইনে মামলা করেন।

Reneta

আরটিআই-এর উত্তরে রেল যুক্তি দেয়, রেল মন্ত্রকের ৪৩ নম্বর কমার্শিয়াল সার্কুলার অনুযায়ী ওই ব্যক্তি জিএসটি চালুর আগে টিকিট কেটেছিলেন এবং বাতিল করেন জিএসটি চালু হওয়ার পর। যেহেতু জিএসটি চালুর আগে টিকিট কাটা হয়েছিল, সেই সময় যে পরিষেবা কর নেওয়া হয়েছে, তা ফেরতযোগ্য নয়।

সংবাদ সংস্থা পিটিআইকে সুজিত বলেন, টাকা ফেরতের জন্য দেশটির প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, জিএসটি কাউন্সিল এবং অর্থমন্ত্রীকে লাগাতার টুইট করে গিয়েছি। আর টাকা ফেরতের জন্য এই টুইট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

২০১৯-এর ১ মে সুজিতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩৩ টাকা ফেরত দেয় রেল। তবে ২ টাকা কেটে নিয়েছিল। সুজিত কিন্তু সেই ২ টাকা ফেরতের জন্যও লড়াই চালিয়ে গিয়েছেন। শেষমেশ গত সপ্তাহে সেই দু’টাকাও সুজিতকে ফেরত দেয় রেল।

৩৫ টাকা আদায়ে লড়াই শুরু করেছিলেন সুজিত। কিন্তু তার এই দীর্ঘ আইনি লড়াইয়ে উপকৃত হলেন ২ লক্ষ ৯৮ হাজার মানুষ। আইআরসিটিসি-র এক শীর্ষ কর্মকর্ত জানিয়েছেন, ওই ২ লক্ষ ৯৮ হাজার মানুষকে তাদের প্রাপ্য টাকা ফেরত দেবে রেল। এর জন্য খরচ হবে ২ কোটি ৪৩ লক্ষ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিকেটভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT