চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে কেমন জমলো ‘ফাইটার’?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

গেল বছরের ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বলিউড বাদশা শাহরুখ অভিনীত সিনেমা ‘পাঠান’, যেটি বক্স অফিসে ব্যাপক ব্যবসা করেছিল। চলতি বছরের ঠিক একই দিনে বিশ্বব্যাপী মুক্তি পেল একই পরিচালকের নতুন ছবি ‘ফাইটার’।

যেখানে প্রথমবারের মত এক সঙ্গে জুটি বেঁধেছেন হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন। কিন্তু বক্স অফিসে ‘পাঠান’ এর মত ঝড় তুলতে পারলো না ‘ফাইটার’।

মুক্তির দিন বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোর থেকেই শুরু হয়ে গিয়েছিল ‘ফাইটার’-এর প্রথম শো। যার পর থেকেই সামাজিক মাধ্যমে ছেয়ে যায় সিনেমাটিকে ঘিরে পজিটিভ রিভিউয়ের বন্যা। কিন্তু তা সত্ত্বেও মুক্তির প্রথম দিনে বক্স অফিসে সেভাবে আয় করতে পারলো না ‘ফাইটার’।

বলিউড মুভি রিভিউজ বলছে, ২০০ কোটি রুপি বাজেটের ‘ফাইটার’ মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী আয় করেছে মাত্র ৩১ কোটি রুপি। যার ভেতর শুধু মাত্র ভারতেই ছবিটির আয় ২২ কোটি রুপি। যেখানে গত বছর ঠিক একই দিনে মুক্তি প্রাপ্ত ‘পাঠান’ ছবিটি প্রথম দিন আয় করেছিল ৫৭ কোটি রুপি।

এদিকে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে বোঝা যাবে, হৃতিক অভিনীত প্রথম ‘অ্যারিয়াল অ্যাকশন’ ঘরানার সিনেমা বেশ পছন্দ হয়েছে চলচ্চিত্রপ্রেমীদের। সিনেমার অ্যাকশন তো বটেই, হৃতিক ও দীপিকার রসায়ন সবাই ভীষণ পছন্দ করেছেন। এমনকি এই ছবিকে হৃতিকের ক্যারিয়ারে সবচেয়ে বেশি আয় করা সিনেমা হতে পারেও বলেও ধারণা করেছেন অনেকে। তবে প্রথম দিনের আয়ের পর বলাই যায় যে, ছবি মুক্তির সপ্তাহন্তরেই বোঝা যাবে বক্স অফিসে কতটা বাজিমাত করতে পারবে এই ছবি।

মুক্তির কয়েক দিন আগে সেন্সর বোর্ডের কাঁচির মুখে পড়েছিল যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমা ‘ফাইটার’। সিনেমাটি থেকে হৃতিক ও দীপিকার বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ আগেই দিয়েছিল ভারতীয় সেন্সর সনদ প্রদান প্রতিষ্ঠান- সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। শুধু তাই নয়, সংযুক্ত আরব আমিরাত ছাড়া পশ্চিম এশিয়ার অন্যান্য দেশে মুক্তির ছাড়পত্র পর্যন্ত পায়নি ‘ফাইটার’। যারও কিছু প্রভাব পড়েছে এর আয়ে।

Reneta

পাকিস্তানের তরফে ভারতের ওপর করা একটি সন্ত্রাসবাদী হামলার পর এয়ারস্ট্রাইকের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি। ফাইটার ছবিতে বিমান বাহিনীর অফিসার হিসেবে ধরা দিয়েছেন হৃতিক ও দীপিকা। হৃতিকের চরিত্রের নাম ‘শামশের পাঠানিয়া’। ‘মিনল রাঠোর’ রূপে রয়েছেন দীপিকা। ছবিতে আরও রয়েছেন অনিল কাপুর, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার সহ অনেকে। ‘ফাইটার’ প্রযোজনা করেছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স।

সূত্র: বলিউড মুভি রিভিউজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপিকা পাড়ুকোনফাইটারবক্স অফিসহৃতিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT