অন্যান্য

পরিবার নিয়ে কাতার বিশ্বকাপে আমির

বাংলাদেশি পরিবারের কাতার বিশ্বকাপে ভ্রমণের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপে বাংলাদেশি পরিবারের আনন্দময় মুহূর্তের ছবি, যেখানে তারা ভ্রমণ ও খেলার অভিজ্ঞতা উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোরা ফাতেহির পর এবার চলমান কাতার বিশ্বকাপে দেখা মিললো বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খানের। সম্প্রতি অভিনেতার এক ভক্ত তার ছবি এবং ভিডিও সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন।

শেয়ার করা সেই ছবিতে অভিনেতার সঙ্গে দেখা গেছে তার ছেলে আজাদ রাও ও প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে।

এর আগে মুম্বাই বিমানবন্দরে ছেলে আজাদ ও প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে দেখা মিলেছিলো আমির খানের। সেসময় জানা যায়, পারিবারিক ছুটি কাটাতে তারা দেশের বাইরে যাচ্ছেন। তবে সেটি কোন দেশে সেটি জানা না ছিল না কারোই। অবশেষে ভক্তের শেয়ার করা ছবি থেকেই বোঝা গেলো বর্তমানে কাতারে অবস্থান করছে আমির খান।

ভাইরাল হওয়া ছবিটিতে দেখা গেছে আমিরের ছেলে আজাদের পরনে আর্জেন্টিনার জার্সি। যা থেকেই ধারণা করা যাচ্ছে আমির নিজেও হয়ত একজন আর্জেন্টাইন ভক্ত।

গেল নভেম্বরের মাঝামাঝিতে সিনেমা থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন আমির খান। সেসময় জানিয়েছিলেন পরিবারকে সময় দেওয়ার জন্যই তার এই বিরতি। তাইতো পরিবার সময় দিতেই ব্যস্ত এখন এই অভিনেতা।

বিষয়:২০২২ কাতার বিশ্বকাপ আমির খান কাতার ছুটি জার্সি বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…