ক্রিকেট

রোনালদোকে ছাড়াই নামছে পর্তুগাল?

পর্তুগাল ফুটবল দলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগাল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে, আনন্দে ভাসছে ফুটবল মাঠে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ার বিপক্ষে গ্রপপর্বের শেষ ম্যাচে মূল অনুশীলনে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। সময় কাটিয়েছেন জিমে। পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস জানিয়েছেন, তারকা ফরোয়ার্ডকে একাদশে পাওয়ার সম্ভাবনা ৫০-৫০। মানে খেলতে পারা না পারার দোলাচলে আছেন সিআর সেভেন।

কাতার বিশ্বকাপে এইচ গ্রুপে ক্যামেরুনের পর উরুগুয়েকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে পর্তুগাল। শীর্ষে থাকা ব্রুনো-রাফায়েলরা মোকাবেলা করবেন নকআউটে উঠতে মরিয়া কোরিয়ানদের। এশিয়ার দলটির বিপক্ষে রোনালদো না থাকলেও খুব বেশি সমস্যা হবে না, বলেছেন পর্তুগিজ কোচ।

‘দুটি খেলায় ক্রিস্টিয়ানো রোনালদোকে বদলি করা হয়েছিল। ক্রিস্টিয়ানো কোনো কারণে না খেললে সেখানে আলাদা পরিকল্পনা আছে। সবসময় খেলার নিশ্চয়তা নেই কোনো খেলোয়াড়ের।’

রোনালদোকে এখনও পেতে আশাবাদী পর্তুগিজদের বস, ‘আমার মনে হয় তার খেলা-না খেলার ব্যাপারটি ৫০-৫০, দেখা যাক।’

‘এটা সম্পূর্ণ নির্ভর করছে রোনালদো কতটুকু অনুশীলন করে তার উপর। তাকে যদি ভালো অবস্থায় দেখি, না হলে তাকে ছাড়া দ্বিতীয় পরিকল্পনাও আছে।’

ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করা রোনালদো কোরিয়ার বিপক্ষে না থাকলেও সেরা একাদশটাই নামাবেন, গ্রুপ টেবিলের শীর্ষে থাকার পাশাপাশি নকআউটের মাঝের সময়টাও বিবেচনায় রাখছেন সান্তোস।

বিষয়:কাতার বিশ্বকাপ-2022 ফিফা বিশ্বকাপ পর্তুগাল ফিফা বিশ্বকাপ সাউথ কোরিয়া রোনালদো সান্তোস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…