ফুটবল

যে ঘটনা বদলে দিতে পারত ফাইনালের স্কোরলাইন

কাতার বিশ্বকাপ-২০২২

ফুটবল খেলায় একজন খেলোয়াড় বলের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ফুটবল ম্যাচে একজন খেলোয়াড় বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, দর্শকরা মাঠে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপের পর্দা নেমেছে তাও দুদিন। কিন্তু স্নায়ুচাপী ফাইনালের আলোচনা এখনও থামছে না। টাইব্রেকারে সমাধান হওয়া শিরোপার মঞ্চ নিয়ে এখনও চড়ছে কথা—এইটা হতো না, ওটাও ঠিক না, মেসির গোল বাতিল করা উচিত সহ আরও কত! এবার সামনে আসল হ্যান্ডবলের একটি ভিডিও, যা সত্যিকার অর্থেই বদলে দিতে পারত ফাইনালের স্কোরলাইন।

ঘটনাটা অতিরিক্ত সময়ের শেষ অর্ধের শেষ সময়ের দিকে। কিংসলে কোম্যানের কর্ণার কিক থেকে বল হেড করতে লাফিয়ে উঠেছিলেন ডাওট উপামেকানো। সেখানেই বিপত্তি! হেড দিলে পেছনে। এমবাপে সেখানে শট নেন, বল এসে লাগে আর্জেন্টিনা রক্ষণের তারকা মন্টিয়েলের হাতে। ডি বক্সে ফাউল করায় পেনাল্টি পায় ফ্রান্স। এমবাপে আনেন ৩-৩ গোলের সমতা।

সমস্যাটা সেখানেই। লুসেইল স্টেডিয়ামে সেই সময়ের আরও একটি ঘটনা এড়িয়ে গেছে রেফারি সাইমন মার্সিনিয়াকের চোখ। মন্টিয়েলের হ্যান্ডবল দেখলেও উপকানোর হ্যান্ড হওয়াটি দেখেনি তিনি। ভিডিও অ্যাঙ্গেল পর্যালোচনা করে সমর্থকরা অনেকেই দাবি করছেন, ভিএআর চেক করে যেখানে উপকানোকে লিগ্যাল বলা হয়েছে সেটি আসলে ফাউল। এবং সেটি হলে পাল্টে যেত ম্যাচের মোড়।

ম্যাচের সেই সময়ের ভিডিও সামনে এনে আর্জেন্টিনার অনেক সমর্থকরা দোষ চাপাচ্ছেন রেফারির ওপর। মন্টিয়েলের ফাউলে পেনাল্টি থেকেই ৩-৩ গোলের সমতায় আনেন এমবাপে। ফ্রান্স সমর্থকদেরও অভিযোগ আছে, মেসির দ্বিতীয় গোলটি তারা বাতিল বলছেন। কেননা গোল হওয়ার আগেই সাইড বেঞ্চে বসা কয়েকজন খেলোয়াড় মাঠে প্রবেশ করেছিলেন। যা নিয়মবহির্ভুত।

বিষয়:এমবাপে কাতার বিশ্বকাপ-2022 ড্রেসিংরুম ফাইনাল ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ ফ্রান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…