ফুটবল

যাদের নিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে যুক্তরাষ্ট্র

ফিফা বিশ্বকাপ ২০২৬

Ream holding his US national team jersey with number 13 at a sports event. Channel i News - চ্যানেল আই নিউজ

Ream, a US soccer player, holding his national team jersey with number 13 during a sports event. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আয়োজক হিসেবে ৪৮ দলের ফিফা বিশ্বকাপ খেলবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তিন দেশের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। ঘরের মাঠের আসরের জন্য বুধবার ২৬ সদস্যের শক্তিশালী দল দিয়েছেন কোচ মাউরিসিও পচেত্তিনো। প্রত্যাশিতভাবে জায়গা পেয়েছেন ফোলারিন বালোগান, ক্রিস্টিয়ান পুলিসিচ, রিকার্ডো পেপি, জিও রেইনারের মতো তারকারা।

নেতৃত্ব দেবেন শার্লট এফসির অভিজ্ঞ তারকা টিম রেয়াম। দ্বিতীয়বার বিশ্বকাপ খেলতে চলা রেয়ামের অভিজ্ঞতা নতুনদের জন্য বড় সহায়তা হবে। স্কোয়াড ঘোষণার সময় নিউইয়র্কে ডিফেন্ডার রেয়াম বলেছেন, ‘আমি এই দলের আর দশজনের মতোই একটি অংশ। যতটা সম্ভব ছেলেদের সাহায্য করার চেষ্টা করি। ২০২২ সালের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়াটা গুরুত্বপূর্ণ হবে। আমাদের দলে এমনকিছু খেলোয়াড় আছে, যারা জানে কী গুরুত্বপূর্ণ এবং কী করতে হবে।’

২০২২ বিশ্বকাপে ইংল্যান্ড, ওয়েলস ও ইরানকে নিয়ে গঠিত কঠিন গ্রুপ থেকে সফলভাবে পরের রাউন্ডে উঠেছিল যুক্তরাষ্ট্র। ইংল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর শেষ ষোলোতে নেদারল্যান্ডসের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছিল।

১২ জুন ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। ডি গ্রুপে থাকা স্বাগতিকদের অন্য দুই সঙ্গী অস্ট্রেলিয়া ও তুরস্ক।

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ দল

কোচ: মাউরিসিও পচেত্তিনো

গোলরক্ষক: ক্রিস ব্র্যাডি, ম্যাট ফ্রিজ, ম্যাট টার্নার।

ডিফেন্ডার: ম্যাক্স আর্ফস্টেন, সার্জিনো ডেস্ট, অ্যালেক্স ফ্রিম্যান, মার্ক ম্যাকেনজি, টিম রেয়াম, ক্রিস রিচার্ডস, অ্যান্টনি রবিনসন, মিলেস রবিনসন, জো স্ক্যালি, অস্টন ট্রাস্টি।

মিডফিল্ডার: টাইলার অ্যাডামস, সেবাস্তিয়ান বেরহাল্টার, ওয়েস্টন ম্যাকেনি, জিও রেইনা, ক্রিস্টিয়ান রোল্ডান, মালিক টিলম্যান।

ফরোয়ার্ড: ব্রেন্ডেন অ্যারনসন, ফোলারিন বালোগান, রিকার্ডো পেপি, ক্রিস্টিয়ান পুলিসিচ, টিম উইয়া, হজ রাইট, আলেহান্দ্রো জেনদেয়াস।

বিষয়:পচেত্তিনো ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো যুক্তরাষ্ট্র দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…