চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে খেলতে যাওয়ায় মেলেনি ভিসা, ট্রাম্পের সাহায্য চাইলেন স্পেনের বিশ্বকাপজয়ী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যেতে না পেরে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রকাশ্যে সাহায্য চেয়েছেন স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী ডিফেন্ডার জোয়ান ক্যাপদেভিলা। যুক্তরাষ্ট্রের ইএসটিএ ভ্রমণ অনুমোদন বাতিল হওয়ায় সন্তানদের নিয়ে নিউইয়র্কে গিয়ে স্পেনের খেলা দেখার পরিকল্পনা ভেস্তে যায় তার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ট্যাগ করে ক্যাপদেভিলা লিখেছেন, ‘আমার সাহায্য দরকার। আমার ইএসটিএ বাতিল হওয়ায় সন্তানদের নিয়ে বিশ্বকাপ ফাইনাল দেখতে যেতে পারছি না। ২০১০ সালের সতীর্থদের সঙ্গে আবার এক হওয়ার এবং স্পেনকে সমর্থন দেয়ার জন্য আমরা ভীষণ উচ্ছ্বসিত ছিলাম। কেউ যদি এ সমস্যার সমাধান করতে পারেন, সারাজীবন কৃতজ্ঞ থাকব।’

পরে স্প্যানিশ রেডিওকে সাক্ষাৎকারে ৪৮ বর্ষী সাবেক লেফটব্যাক জানান, প্রায় একদশক আগে ইরানের তেহরানে একটি দাতব্য প্রদর্শনী ম্যাচে অংশ নেয়ার কারণে তার ভ্রমণ অনুমতি বাতিল হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন।

এর আগে আফ্রিকার বর্ষসেরা রেফারি ওমর আরতানকেও যুক্তরাষ্ট্রের কঠোর সীমান্ত নীতির কারণে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়েছিল। রোববার নিউইয়র্কে নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোয়ান ক্যাপদেভিলাট্রাম্পফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

পরবর্তী

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

পরবর্তী

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

ছবি: সংগৃহীত

রেমিট্যান্স বনাম প্রবাসীদের অদেখা অশ্রু

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT