বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা জেগেছিল। সেটা কেটেছে। বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখাবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। জনপ্রিয় ওটিটি মাধ্যমটি ছাড়াও খেলা দেখাবে যাবে দেশের তিনটি টেলিভিশন চ্যানেল, অন্য ওটিটি প্ল্যাটফর্ম, মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের অ্যাপেও।
আইস্ক্রিন ডাউনলোড করে সাবস্ক্রাইব করতে ভিজিট করুন: https://iscreen.com.bd/
দিন দশেক আগেও বাংলাদেশে অনিশ্চয়তা ছিল ফুটবল বিশ্বকাপ প্রচার নিয়ে। স্বত্ব কিনে নেয়ায় সম্প্রচার নিয়ে সব শঙ্কা কেটে গেল। বৃহস্পতিবার আইস্ক্রিন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, ওটিটি প্ল্যাটফর্মটিতে বিশ্বকাপ উপভোগ করা খরবটি। দেশের যেকোনো জায়গা থেকেই নিরবচ্ছিন্নভাবে খেলা দেখা যাবে মাধ্যমটিতে।
বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে শুক্রবার বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি নিশ্চিত করেছে। সরকারি চ্যালেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টসও বিশ্বকাপ দেখাবে বলে খবরে এসেছে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম টফি এবং মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রবির অ্যাপ ও গ্রামীণফোনের বায়োস্কোপে বিশ্বকাপ দেখা যাবে।
যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে বসতে চলা মহাযজ্ঞের পর্দা উঠবে ৬ দিন পর। ১১ তারিখ উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে বাংলাদেশ সময় রাত ১টায় নামবে সাউথ আফ্রিকা। আসরের পর্দা নামবে ১৯ জুলাই।







