ফুটবল

রোনালদোকে নিয়ে কোন পরিকল্পনা ছিল না: কঙ্গো মিডফিল্ডার

দুই ফুটবল খেলোয়াড় মাঠে, একজন বাংলাদেশ দলের, অন্যজন পর্তুগাল দলের. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও পর্তুগাল দলের ফুটবল খেলোয়াড়রা মাঠে খেলছেন, প্রতিযোগিতার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করেছে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোও বেশ সমালোচনার মুখে পড়েছেন। ম্যাচজুড়ে কোন সুবিধা করতে পারেননি সিআর সেভেন। ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর বিপক্ষে জয়হীন মাঠ ছাড়ার পর, পর্তুগিজ মহাতারকার পারফরম্যান্স নিয়ে উঠেছে বিস্তর প্রশ্ন। ম্যাচের পর কঙ্গো মিডফিল্ডার এনগা’লায়েল মুকাউ বললেন, রোনালদোকে নিয়ে তেমন একটা পরিকল্পনাও করেননি তারা।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বুধবার রাতে ‘কে’ গ্রুপের ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল। ম্যাচের ষষ্ঠ মিনিটে জোয়াও নেভেস গোল করে পর্তুগালকে এগিয়ে দিলেও প্রধমার্ধের শেষদিকে তারা গোল হজম করে। যোগ করা অতিরিক্ত সময়ের ৫ মিনিটে দুর্দান্ত গোলে কঙ্গোকে সমতায় ফেরান ইয়োয়ানে উইসা।

১৯৭৪ সালে একমাত্র বিশ্বকাপে তিন ম্যাচে ১৪ গোল হজম করা দেশটি ইউরোপিয়ান জায়ান্টদের রুখে দিয়ে প্রথমবার বিশ্বকাপে পয়েন্ট অর্জন করে। ম্যাচের পরে রোনালদোকে নিয়ে কোন পরিকল্পনা ছিল নাকি, সে বিষয় মুকাউকে প্রশ্ন করা হলে বলেন ‘সত্যি বলতে, না। তেমন পরিকল্পনা ছিল না।’

মুকাউ বলেছেন, ‘আমরা জানি তিনি আগের মতো নেই, তাই আমরা বুঝেছিলাম যে তিনি কম দৌড়াবেন। আমি তার কাছ থেকে আরেকটু বেশি আশা করেছিলাম। কিন্তু এটা একটা স্বাভাবিক পরিস্থিতি, তার বয়স বেড়েছে। তার বিপক্ষে খেলাটা সম্মানের।’

‘বয়স বাড়লে ব্যাপারটা আর আগের মতো থাকে না। আগের মতো চেষ্টাও করা যায় না। কিন্তু তারপরও তার প্রতি অগাধ শ্রদ্ধা। এই খেলার সর্বকালের অন্যতম সেরা একজন তিনি।’

গ্রুপপর্বের পরের ম্যাচ নবাগত উজবেকিস্তানের বিপক্ষে নামবে পর্তুগাল। খেলা ২৩ জুন।

বিষয়:কঙ্গো পর্তুগাল ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…