চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরওয়ের বিপক্ষে নেই পাকুয়েতা, ফিরছেন রাফিনহা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

রাতে বিশ্বকাপের সেরা ষোলোতে নরওয়ের বিপক্ষে নামবে ব্রাজিল। এ ম্যাচ দিয়ে নেইমার জুনিয়র কিংবা আর্লিং হালান্ডের কারও চলতি বিশ্বকাপ শেষ হতে চলেছে। ম্যাচের আগে বেশ পরিকল্পিতভাবে আগাচ্ছে সেলেসাও এবং দ্য ভাইকিংসবাহিনী। সে পরিকল্পনা মেপে রাতে ব্রাজিল জার্সিতে ফিরতে পারেন রাফিনহা।

মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় নরওয়ের বিপক্ষে লড়বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘রাফিনহার অনেক উন্নতি হয়েছে। সে এখনও শতভাগ ফিট নয়, তবে সে বেশ কয়েক মিনিট খেলতে এবং দলকে সাহায্য করতে পারবে। সে ব্রাজিলের জন্য কতটা মূল্যবান, তা সবার জানা।’

কিছুদিন আগেও রাফিনহার ফেরার সম্ভাবনা প্রায় ছিলই না। ২১ জুন হাইতির বিপক্ষে ব্রাজিলের ম্যাচে তিনি ঊরুর চোট পড়েন। তাকে নিবিড় পুনর্বাসন কর্মসূচিতে রাখা হয়। যার মধ্যে দলের মেডিকেল স্টাফদের সাথে দিনে তিনটি চিকিৎসা সেশন অন্তর্ভুক্ত ছিল। দল যখন অন্যান্য শহরে ম্যাচ খেলতে যেত, তখনও তিনি নিউইয়র্কে ব্রাজিলের প্রশিক্ষণ কেন্দ্রে থেকে যেতেন।

Banglabid

রাফিনহা চলতি সপ্তাহে পূর্ণ প্রশিক্ষণে যোগ দেন। বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচ মিস করেছেন তিনি, ‘৯০ মিনিটে ম্যাচ শেষ হয়ে যায় না। খেলা অতিরিক্ত সময়েও গড়াতে পারে।’ আনচেলত্তি ইঙ্গিত দেন ম্যাচের পরিস্থিতি ঘোরাতে যেকোনো সময় রাফিনহা, এন্ড্রিক, নেইমার জুনিয়র এবং গ্যাব্রিয়েল মার্টিনেলির মতো খেলোয়াড়দের ভূমিকা পালন করা খুবই দরকার।

একমাত্র প্রতিবন্ধকতা হল লুকাস পাকুয়েতার অনুপস্থিতি, যিনি চোটের কারণে আসরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন। আনচেলত্তি নিশ্চিত করেছেন, তিনি এখনও স্কোয়াডের মধ্যে সেরা বিকল্প খেলোয়াড় খুঁজে বের করার চেষ্টা করছেন। যদিও রাফিনহার প্রথম একাদশে থাকার সম্ভাবনা নেই, এ ম্যাচে তাকে বদলি হিসেবে নামানোর পরিকল্পনা করেছেন কোচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্লিং হালান্ডকার্লো আনচেলত্তিনরওয়েপাকুয়েতাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিলরাফিনহালিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT