চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেক আয়োজক শেষ ষোলোতে, ইকুয়েডরকে বিদায় করে ছুটছে মেক্সিকো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ণ ০১, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

অপ্রতিরোধ্য, অপরাজিত এক যাত্রা ছুটে চলেছে মেক্সিকোর, যাদের আটকানো এখনঅবধি অসাধ্য। গ্রুপপর্বের তিন ম্যাচেই জয়, সবার আগে নিশ্চিত করেছিল নকআউট। সেখানে জার্মানিকে গ্রুপপর্বে হারিয়ে আসা ইকুয়েডরকে ২-০ গোলে পরাস্ত করে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল সহ-আয়োজক দেশটি। ম্যাচজুড়ে দাপটে খেলেছেন হুলিয়ান কুইনোনেস-রাউল হিমেনেজ।

কানাডার পর দ্বিতীয় সহ-আয়োজক হিসেবে শেষ ষোলোতে এলো মেক্সিকো। সাউথ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে প্রথম দল হয়ে শেষ ষোলোতে এসেছে কানাডিয়ানরা। বৃহস্পতিবার সকাল ৬টায় বসনিয়ার বিপক্ষে নামবে আরেক আয়োজক যুক্তরাষ্ট্র।

মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় ঘরের দর্শকদের সামনে দুর্দান্ত খেলে পরের রাউন্ডের টিকিট কাটল মেক্সিকো। ম্যাচের প্রথম থেকে আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিকরা। ২৩তম মিনিটে কুইনোনেসের গোলে লিড নেয়। ৩১তম মিনিটে হিমেনেজের গোলে ব্যবধান দিগুণ করে তারা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য মরিয়ে হয়ে ওঠে ইকুয়েডর। মেক্সিকো রক্ষণের সামনে আর ঘুরে দাঁড়াতে পারেনি লাতিন দেশটি। বিরতির পর মেক্সিকোও আর জালের দেখা পায়নি। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে মেক্সিকোর খেলোয়াড়ের সঙ্গে মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডরের পিয়েরো হিনকেপি।

বাংলাদেশ সময় বুধবার রাত ১০টায় মুখোমুখি হবে ইংল্যান্ড-কঙ্গো, জয়ী দলের বিপক্ষে ষোলোতে মুখোমুখি হবে মেক্সিকো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইকুয়েডরনকআউটফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন সেই মুগ্ধ এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট

জুলাই ১, ২০২৬

এবারের বিশ্বকাপ: মেসি ও এমবাপের মহাদ্বৈরথ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুনেই সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রায় নতুন রেকর্ড

জুলাই ১, ২০২৬

ফ্যাসিবাদের ভগ্নাংশ দেশকে অস্থিতিশীল করতে চায়: রিজভী

জুলাই ১, ২০২৬

দেশে আরও তিনটি নতুন উপজেলা ও একটি থানার অনুমোদন

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT