চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ সারারাত স্বপনেরও রাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ২৯, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

শুরু হয়ে গেছে বিশ্বকাপ নকআউটের উত্তেজনা। সোনালি ট্রফির আরও কাছে যেতে বা বিষণ্ণ বদনে বিদায়ঘণ্টা শুনতে তৈরি থাকতে হচ্ছে। নকআউটের দ্বিতীয় রাতে লড়বে কয়েকটি ওজনদার দল। যার মধ্যে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, ইউরো জায়ান্ট নেদারল্যান্ডস, এশিয়ার শক্তিশালী জাপান, আফ্রিকার চ্যাম্পিয়ন মরক্কো এবং লাতিন চমক প্যারাগুয়ে। ফুটবল উপভোগের জন্য এ যেন এক স্বপ্নের মতো রাত আসছে!

রাউন্ড অব বত্রিশে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে রাত ১১টায় সামুরাই ব্লু জাপানের বিপক্ষে লড়বে হলুদ সাম্বার ছন্দের ব্রাজিল। অন্যতম হাইভোল্টেজ ম্যাচ। দল দুটি এপর্যন্ত বিশ্বকাপে অপরাজিত। ব্রাজিল দুই জয় এক ড্র এবং জাপান এক জয় দুই ড্রয়ে নকআউটে এসেছে। এশিয়ার অন্যতম শক্তি জাপান, তাদের কৌশলি এবং আক্রমণাত্মক ফুটবলের জন্য প্রতিপক্ষের কাছে বেশ সমীহ পায়। অন্যদিকে লাতিন শৈল্পিক ফুটবলের ধারাবাহিকতা বজায় রাখা ব্রাজিলকে আটকানো বেশ কঠিন। ম্যাচটির জন্য মুখিয়ে আছে বাংলাদেশিরাও, ব্রাজিলের জন্য বড় এক সমর্থকগোষ্ঠী আছে এদেশে।

বাংলাদেশ সময় রাত আড়াইটায় বোস্টনের জিলেট স্টেডিয়ামে জার্মানি ১২ বছর পর প্রথমবার বিশ্বকাপ নকআউট ম্যাচ খেলতে নামবে ১৬ বছর পর নকআউটে জায়গা করে নেয়া প্যারাগুয়ের বিপক্ষে। পাওয়ার হাউজ ফুটবলের জন্য বিশ্বব্যাপী পরিচিত জার্মানি, বেশ শক্ত প্রতিপক্ষ হবে প্যারাগুয়ের জন্য। গত ১০/১২ বছর ধরে অঘটন পিছু ছাড়ছে না চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানদের। সুযোগ নিতে চায় প্যারাগুয়ে। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচ জেতা জার্মানি শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে হেরেছে। প্যারাগুয়ে, লাতিন দেশটি ১টি করে জয় হার এবং ড্র নিয়ে গ্রুপে তৃতীয় হয়ে নকআউটে এসেছে। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগালের পর বাংলাদেশে সবচেয়ে বড় সমর্থকগোষ্ঠী আছে সম্ভবত সবশেষ ২০১৪ চ্যাম্পিয়ন জার্মানিরই।

Banglabid

দিনের শেষ ম্যাচে, বাংলাদেশ সময় যা ঘুরে রোববার সকাল ৭টা, মন্তেরের এস্তাদিও বিবিভা স্টেডিয়ামে গড়াবে আরেকটি হাইভোল্টেজ লড়াই। মুখোমুখি হবে নেদারল্যান্ডস এবং মরক্কো। গত কিছু বছর ধরে আফ্রিকা পেরিয়ে বিশ্বে শক্ত অবস্থান জানান দিয়েছে মরক্কো। গত বিশ্বকাপে স্পেন এবং পর্তুগালকে হারিয়ে খেলেছিল সেমিফাইনালে। ইউরোপের জায়ান্ট ডাচরাও ছেড়ে দেয়ার পাত্র নয়। আসরের অন্যতম ফেভারিট হিসেবে উচ্চারিত হচ্ছে তাদের নাম। ম্যাচে বেশ আক্রমণাত্মক খেলা দেখা মেলার প্রত্যাশা সর্বত্র। বাংলাদেশের সমর্থকরাও অপেক্ষায় জমজমাট লড়াই দেখার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানজার্মানিনেদারল্যান্ডসপ্যারাগুয়েফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিলমরক্কোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার নবজাতকই তার মায়ের অনুপ্রেরণা

পরবর্তী

একাদশে থাকবেন না নেইমার, ‘জাপানি মেসি’ খেলতেই পারবেন না

পরবর্তী

একাদশে থাকবেন না নেইমার, ‘জাপানি মেসি’ খেলতেই পারবেন না

ছবি: সংগৃহীত

কিছু ক্ষেত্রে টিআইএনের বাধ্যবাধকতা শিথিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT