ফুটবল

মেসি ক্লান্ত, চাইছেন শুধু উপভোগ করতে

মেসি ফুটবল মাঠে দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি ফুটবল মাঠে দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন, হাজার হাজার দর্শক উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০০৬ থেকে ২০২৬, দীর্ঘ ২০ বছরে বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল ৫টি। যার মধ্যে অনেক খেলোয়াড়ের হয়েছে অভিষেক, অনেকে গেছেন অবসরে। এখনও একই রয়েছেন লিওনেল মেসি, ৩৯ বছরের চেয়ে একদিন কম বয়সী মেসি খেলছেন তরুণের মতো, গড়ছেন রেকর্ড। গত রাতে ম্যাচ শেষে যদিও বললেন আপাতত তিনি ক্লান্ত, চাইছেন সতীর্থদের সাথে মুহূর্তগুলো উপভোগ করতে।

মেসির রেকর্ডময় জোড়া গোলে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০তে জিতে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপে মেসির বর্তমান গোল সংখ্যা ১৮। জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসাকে পিছে ফেলেছেন, যার গোল ১৬টি।

ম্যাচ শেষে মেসির কাছে জানতে চাওয়া হয়, সবচেয়ে স্মরণীয় গোল কোনটি ছিল। জবাবে বলেছেন, ‘সত্যি বলতে, আমি জানি না, এই মুহূর্তে আমার মনে পড়ছে না; আমি ক্লান্ত, আমার শক্তি কমে আসছে, এবং আমার ভাবতে কষ্ট হচ্ছে, তাই যাই হোক, আমি এই মুহূর্তটা উপভোগ করতে চলেছি, এবং আমার সতীর্থদের সাথে উদযাপন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

‘পুরো দল এখন অত্যন্ত আনন্দিত। আমরা যখন একত্রিত হই, তখন একসাথে থাকতে, প্রতিযোগিতা করতে, দিনরাত অনুশীলন করতে এবং ভক্তদের উচ্ছ্বাস দেখতে আমরা উপভোগ করি।’

ম্যাচের ফলাফল সম্পর্কে বলেছেন, ‘ম্যাচের ফলাফলটা অসাধারণ। পেনাল্টিটা আমিই নিয়েছিলাম, যা ব্যবধান আরও বাড়িয়ে দিতে পারত।’

বিষয়:আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো মেসি রেকর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…