চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতার বিশ্বকাপের মোবাইল ব্রডকাস্টারের একক স্বত্ব পেল বাংলালিংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২২
তথ্যপ্রযুক্তি
A A
বাংলালিংকের কাতার বিশ্বকাপ মোবাইল ব্রডকাস্টার উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২-এর লাইসেন্সেড মোবাইল ব্রডকাস্টারের একক স্বত্ব পেয়েছে বাংলালিংক।

কে স্পোর্টস-এর সাথে একটি সাব-লাইসেন্সিং চুক্তির মাধ্যমে এই স্বত্ব গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। দেশের সবচেয়ে বড় ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম টফি-তে আগামী ফুটবল বিশ্বকাপ লাইভস্ট্রিমিং করবে বাংলালিংক। টফি দেশের একমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম, যা বিশ্বকাপের এবারের আসর লাইভস্ট্রিমিং করবে।

বৃহস্পতিবার বাংলালিংক-এর প্রধান কার্যালয় টাইগার্স ডেনে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এই ঘোষণা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও কে স্পোর্টস-এর চিফ এক্সিকিউটিভ অফিসার ফাহাদ মো. আহমেদ করিম ।

Banglabid

 দেশের ফুটবল প্রেমীরা যেকোনো নেটওয়ার্ক থেকে টফি-তে বিশ্বকাপের ম্যাচগুলির লাইভস্ট্রিমিং দেখতে পারবেন। গুগল প্লে ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে টফি অ্যাপ। এছাড়া বিশ্বকাপের রোমাঞ্চকর মুহূর্তগুলি উপভোগ করা যাবে https://toffeelive.com/ ও টফি-এর অ্যান্ড্রয়েড টিভি অ্যাপে।

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, “বিশ্বব্যাপী জনপ্রিয় এই খেলার আসরকে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে কে স্পোর্টস-এর সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে আমরা দেশের প্রযুক্তি ব্যবহারকারী গ্রাহকদের নিজেদের মতো করে বিশ্বকাপ উপভোগের সুযোগ দিতে চাই। মোবাইলে দেশের যেকোনো স্থান থেকে বিশ্বকাপ দেখার এক নতুন অভিজ্ঞতা পাবেন তারা। বাংলালিংক-এর গ্রাহকরা আমাদের সর্বোচ্চ গতির ফোরজি দিয়ে স্ট্রিমিং করতে পারবেন। দেশের সব ফুটবলপ্রেমী যাতে খেলা উপভোগ করতে পারে তাই এই স্ট্রিমিং সার্ভিসটি সব নেটওয়ার্কের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা করছি আমরা। টফি টিভি অ্যাপের মাধ্যমে এটি উপভোগ করা যাবে অ্যান্ড্রয়েড টিভিতেও।”

কে স্পোর্টস-এর চিফ এক্সিকিউটিভ অফিসার ফাহাদ মো. আহমেদ করিম বলেন, “ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২-এর ডিজিটাল ব্রডকাস্টিংয়ের স্বত্বাধিকারী হিসেবে বাংলালিংক-এর সাথে চুক্তি স্বাক্ষর আমাদের  জন্য একটি আনন্দের ব্যাপার। বিপুল সংখ্যক ব্যবহারকারী ও নিরবচ্ছিন্ন স্ট্রিমিংয়ের কারণে টফি ফুটবলের এই বিশাল আসর লাইভস্ট্রিমিংয়ের জন্য উপযুক্ত একটি প্ল্যাটফর্ম। এটি দেশের ফুটবল প্রেমীদের জন্য স্বাচ্ছন্দ্যে বিশ্বকাপের ম্যাচ দেখার এক দারুণ সুযোগ।”

Reneta

 বাংলালিংক বিশ্বকাপ চলাকালে গ্রাহকদের জন্য আরও বিভিন্ন সুবিধা নিয়ে আসবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টফি অ্যাপফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২বাংলালিংকলাইভ স্ট্রিমিং
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT