ফুটবল

ডি মারিয়ার গোলে জিতল আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড় ডি মারিয়া গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা দলের খেলোয়াড় ডি মারিয়া গোলের পর হৃদয় চিহ্ন তৈরি করে উদযাপন করছেন, ফুটবল মাঠে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোপা আমেরিকা শুরুর আগে জয় দিয়ে নিজেদের প্রস্তুতিটা ঠিকঠাক সেরে নিচ্ছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। 

শিকাগোর সলিডার ফিল্ডে সোমবার বাংলাদেশ সময় ভোরে ম্যাচটি মাঠে গড়ায়। আলবিসেলেস্তেদের শতকরা ৬৪.৬ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ধরে রাখে।

আর্জেন্টিনার ১১টি শটের বিপরীতে ইকুয়েডর ৫টির বেশি নিতে পারেনি। লক্ষ্য বরাবর কোপা ও বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা চারটি শট নেয়। এক্ষেত্রে তাদের প্রতিপক্ষের সংখ্যাটি শূন্য।

৪০ মিনিটের মাথায় ম্যাচের একমাত্র গোলের দেখা মেলে। ক্রিস্টিয়ান রোমেরোর অ্যাসিস্টে বল নিয়ে বাঁ-পায়ের শটে নিশানাভেদ করেন অ্যাঙ্গেল ডি মারিয়া।

গুয়াতেমালার বিপক্ষে শুক্রবার আর্জেন্টিনা আরেকটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ২০ জুন কানাডার বিপক্ষে আকাশী-নীলদের শুরু হবে কোপা আমেরিকা অভিযান।

বিষয়:আর্জেন্টিনা ইকুয়েডর ডি মারিয়া ফিফা ফিফা প্রীতি ম্যাচ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…