চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন শুনে ক্ষুব্ধ সালাউদ্দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ০২, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে আর্থিক অনিয়মের দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। পাশাপাশি করা হয়েছে আর্থিক জরিমানাও। ফিফার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদকে প্রধান করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়।

সেই তদন্ত কমিটির দুই সদস্য বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহি ব্যক্তিগত কারণ দেখিয়ে কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার বাফুফের সাধারণ নির্বাহী সভায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

কাজী নাবিলের নেতৃত্বে কমিটির সদস্য হিসেবে যারা দায়িত্ব পালন করবেন- ইমরুল হাসান, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াছ হোসেন, জাকির হোসেন চৌধুরী, ইমতিয়াজ হামিদ সবুজ, হারুনুর রশিদ ও আবদুর রহিম। আগামী সপ্তাহে কমিটি কাজ শুরু করবে। ৩০ কার্যদিবসের মধ্যে কাজ শেষ করে প্রতিবেদন জমা দেবে।

ফেডারেশনের দায়িত্বে থাকা সকলকে নিয়ে গঠিত তদন্ত কমিটি কতটা নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনে সক্ষম হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিষয়টি সাধারণ নির্বাহী সভায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে জানতে চাওয়া হয়। এ সময় প্রশ্ন করা সাংবাদিকের উপর ক্ষুব্ধ হয়ে সালাউদ্দিন বলেন, ‘আপনি কি সততা নিয়ে প্রশ্ন তুলছেন? তিনি (কাজী নাবিল) একজন সংসদ সদস্য।’

চার মেয়াদে বাফুফে সভাপতির দায়িত্ব পালন করছেন কাজী সালাউদ্দিন। তার সব মেয়াদ মিলিয়ে কোন অনিয়ম হয়েছে কিনা, সেটি তদন্ত কমিটি দেখবে কিনা- এমন প্রশ্নের জবাবে দেশের ফুটবলের অভিভাবক সংস্থার প্রধান বলেন, ‘সেটা তদন্ত কমিটি সিদ্ধান্ত নেবে।’

এর আগে ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সভায় জানানো হয়, ফুটবল উন্নয়নে ফিফা থেকে আরও ৩ মিলিয়ন ডলার পাচ্ছে বাফুফে। বিষয়টি নিয়ে কাজী সালাউদ্দিনের ভাষ্য, ‘ফিফার আগের ফান্ড (৩.৬২ মিলিয়ন ডলার) আমরা ব্যবহার করতে পারিনি। এটা প্রক্রিয়ার ভেতরে আছে। অনেকদিন ধরে আমরা পরিকল্পনাধীন কক্সবাজার স্টেডিয়ামে জমি পাওয়ার জন্য দৌড়াচ্ছিলাম। জমি আমরা পেয়েছি। এই জমির নকশা তৈরি করতে হবে। ফিফাকে নকশা পাঠানোর পর সেটা তারা অনুমোদন দেয়ার পর প্রজেক্ট আরম্ভ হবে। খুব দ্রুতই উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে।’

Reneta

এ মাসেই বাংলাদেশে হতে চলেছে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ। এশিয়া মহাদেশে প্রথমবারের মতো হতে চলা এ আসরকে অনুমোদন দেয়ার কথাও জানান বাফুফে সভাপতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী নাবিলতদন্ত কমিটিফিফাবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসসালাউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT