চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারার আগে সমান তালে লড়ল বাঘিনীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ণ ০৩, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপের কাছে প্রথম ফিফা প্রীতি ম্যাচে এক হালি গোল হজমের তিক্ত অভিজ্ঞতা ছিল। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের বদলে যাওয়ার দেখা মিলল। দারুণ লড়াই জমিয়েও ১-০ গোলের হার নিয়ে লাল-সবুজের দল মাঠ ছাড়ে। 

বসুন্ধরা কিংস অ্যারেনায় সোমবার ম্যাচের নবম মিনিটে গোল হজম থেকে রক্ষা পায় বাংলাদেশ। লিন সিন হুই ডি বক্সে ঢুকলে সামনে এগিয়ে আসেন গোলরক্ষক রূপনা চাকমা। রেফারি এ সময় অফসাইডের বাঁশি বাজান।

১৯ মিনিটে অবশ্য চাইনিজ তাইপে এগিয়ে যায়। লিন ইয়া হুসানের পাসে বল নিয়ে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড সু ইউ-হুসান।

শুরুর একাদশে সুযোগ পাওয়া স্বপ্না রানির ২৭ মিনিটে মাঝমাঠ থেকে নেয়া শট অল্পের জন্য পোস্টের উপর দিয়ে যায়। এরপর থেকে প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলতে থাকে লাল-সবুজের দল।

স্বাগতিকরা ৩৫ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে। প্রতিপক্ষের গোলরক্ষক ওয়াং ইউ তিং গড়বড় করে বসেন। শামসুন্নাহার জুনিয়র তাকে চ্যালেঞ্জে পরাস্ত করেন। তহুরা বাজে শটে শুয়ে থাকা গোলরক্ষকের হাতে বল তুলে দেন।

বিরতির পর একের পর এক আক্রমণে প্রাধান্য বিস্তার করে বাংলাদেশ। স্বপ্নার নেয়া কর্নার কিকে শামসুন্নাহার জুনিয়রের হেড জালের দেখা পায়নি। আট মিনিট পর মনিকা চাকমার দূরপাল্লার শট পোস্টের উপর দিয়ে যায়। খানিক পর শামসুন্নাহার সিনিয়রের ক্রসে হেড নিলেও লক্ষ্যভেদ করতে পারেননি শামসুন্নাহার জুনিয়র।

Reneta

তহুরার বদলে ৭৯ মিনিটে মাঠে নামেন অধিনায়ক সাবিনা খাতুন। চোটের কারণে শুরুর একাদশে ছিলেন না বলে খবর পাওয়া গেলেও তিনি মাঠে নামার পরে ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দেয়।

আক্রমণ গড়তে থাকলেও শেষ পর্যন্ত অবশ্য বাংলাদেশ আর গোলের দেখা না পাওয়ায় হারের স্বাদ নিয়েই খেলা শেষ করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তাইনিজ তাইপেফিফাবসুন্ধরা কিংস অ্যারেনাবাংলাদেশমেয়েদের ফিফা প্রীতি ম্যাচলিড স্পোর্টসশিউলি
শেয়ারTweetPin

সর্বশেষ

এক থেকে তিন মাস বয়সী শিশুরাও হামে আক্রান্ত

এপ্রিল ২১, ২০২৬
সুবর্ণার মনোনয়নে নেটিজেনদের মধ্যে আলোচনা | Suborna Thakur | Channel i News

সুবর্ণার মনোনয়নে নেটিজেনদের মধ্যে আলোচনা

এপ্রিল ২১, ২০২৬

জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেদ্দায় শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিলেন ৭৭ পরীক্ষার্থী

এপ্রিল ২১, ২০২৬

দেশের ভঙ্গুর আর্থিক খাত পুনরুদ্ধারে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: অর্থমন্ত্রী

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT