বাংলাদেশ

ঘন কুয়াশায় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় ঢাকা নদীতে নৌরুটে ফেরি চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘন কুয়াশার কারণে ঢাকা নদীতে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, দৃশ্যের মধ্যে নৌকা ও ফেরির ছায়া দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া এবং শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

আজ ২৬ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে নদীপথে দৃশ্যমানতা কমে যাওয়ায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ পদ্মা নদীতে যানবাহন বোঝাই অবস্থায় নোঙর করে আছে রো-রো ফেরি শাহ পরান, রো-রো ফেরি গোলাম মাওলা ও ফেরি বাইগার। একই সঙ্গে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটের বিভিন্ন পয়েন্টে একাধিক ফেরি আটকে রয়েছে।

এতে করে উভয় ঘাটে শত শত যাত্রী ও যানবাহনের চালক আটকা পড়েছেন। দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। বিশেষ করে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ির যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েছেন। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে মোট পাঁচটি ফেরি অবস্থান করছে। কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে।

বিষয়:ঘন কুয়াশা নৌরুট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…