ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
আজ ১২ ফেব্রুয়ারি বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ নৌ দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেয়।
সকালে পদ্মা ও যমুনা নদীর অববাহিকা ঘন কুয়াশায় ঢেকে গেলে ফেরি চলাচল ব্যাহত হয়। ভোর ৫টার পর কুয়াশা তীব্র আকার ধারণ করায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না।
এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।







