চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনোনয়ন পেয়ে যা বললেন চিত্রনায়ক ফেরদৌস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৩
বিনোদন
A A
চিত্রনায়ক ফেরদৌসের মনোনয়ন নিয়ে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। রবিবার বিকেলে নৌকার চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির পর পরই সাংবাদিকদের মুখোমুখি হন এই চিত্রনায়ক।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে ফেরদৌস বলেন,‘ভীষণ ভীষণ ভালো লাগছে। যে ভালো লাগা কোনো ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। মহান আল্লাহ তায়ালার কাছে প্রথমেই কৃতজ্ঞতা, তারপরেই ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে। কারণ তিনি আমাকে ভরসা করে ঢাকা-১০ আসনে নির্বাচনে লড়াই করার দায়িত্ব দিয়েছেন। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করবো এই দায়িত্ব পালন করার।”

নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর যে ভরসা করেছেন, তার মূল্যায়ণ করতে চাই। এজন্য সকলের সহায়তা চাই। সাংবাদিক ভাই বন্ধু থেকে আমার আওয়ামী লীগের যতো নেতাকর্মী আছেন, সবার সহযোগিতা চাই। যারা এতো বছর ধরে আমার সিনেমা দেখেছেন, তাদের সহযোগিতা চাই। সবার সহযোগিতা পেলে আমি নির্বাচনে জয়ী হয়ে সর্বাত্মক চেষ্টা করবো মানবকল্যাণের জন্য।

Banglabid

ঢাকার দুটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ফেরদৌস। ঢাকা–১০ ছাড়াও অন্য আসনটি হলো ঢাকা–১৮। তবে দল সবকিছু বিবেচনায় ঢাকা-১০ আসনে ফেরদৌসকে নৌকার টিকেট দেয়।

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় অংশগ্রহণ দেখা গেছে ফেরদৌসের। দলের হয়ে সারা দেশের বিভিন্ন নির্বাচনে জনসংযোগে বেশ সরব ভূমিকা পালন করতেও দেখা গেছে তাকে। এবার নিজেই ভোটের লড়াইয়ে দলের মনোনয়ন পেলেন ফেরদৌস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগকাদেরনৌকাফেরদৌসলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হলেন যেসব হেভিওয়েট

পরবর্তী

টানা পঞ্চমবারের মতো একক প্রার্থী হিসেবে নৌকা পেলেন নসরুল হামিদ

পরবর্তী
নসরুল হামিদ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা পঞ্চমবারের মতো একক প্রার্থী হিসেবে নৌকা পেলেন নসরুল হামিদ

শহরের ব্যস্ত রাস্তায় মানুষজন চলাচল করছে, দোকান ও বিজ্ঞাপন বোর্ডের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার ১৯ বছরের যুবক

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT