ইউরোপা লিগে বৃহস্পতিবার রাতে ম্যাচ ছিল তুরস্কের ফেনেরবাচ ও স্কটল্যান্ডের রেঞ্জার্সের। ম্যাচ দেখতে এসে ইস্তাম্বুলে এক রেঞ্জার্স সমর্থক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রেঞ্জার্স ওয়েবসাইটে তথ্যটি জানিয়েছে।
সমর্থকের মৃত্যুতে বিবৃতিতে রেঞ্জার্স জানিয়েছে, ‘এ ধরনের কঠিন সময়ে ক্লাবের সকলের তাৎক্ষণিক চিন্তা তাদের পরিবার এবং বন্ধুদের সাথে থাকা। এ ঘটনার জন্য আমরা টার্কিশ ও বৃটিশ কর্তৃপক্ষের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছি।’
ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ফেনেরবাচ কর্তৃপক্ষও। বিবৃতিতে তারা জানিয়েছে, ‘রেঞ্জার্সের সমর্থকের মৃত্যুতে তার পরিবার, রেঞ্জার্স এফসি এবং এ সম্প্রদায়ের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রয়েছে।’
শেষ ষোলোর প্রথম লেগের দেখায় ৩-১ গোলে ফেনেরাবাচকে হারিয়েছে রেঞ্জার্স।








