প্যারিস অলিম্পিকের সপ্তম দিনে এসে দ্বিতীয় স্বর্ণপদকের দেখা পেয়েছে হাঙ্গেরি। ফেন্সিংয়ে ছেলেদের দলগত ইভেন্টে জাপানকে হারিয়েছে দলটি।
ফাইনালে জাপানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছিল হাঙ্গেরি। এক পয়েন্টের ব্যবধানে স্বর্ণ জিতে হাঙ্গেরি। ২৬-২৫ ব্যবধানে হেরে রৌপ্যতে সন্তুষ্ট থাকতে হয় জাপানকে।
ব্রোঞ্জের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল চেক রিপাবলিক ও ফ্রান্স। স্বাগতিকদের ৪৩-৪১ গোলে হারিয়ে পদক জিতে নেয় দেশটি। আসের চেকিয়ার প্রথম পদক এটি।







