চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃণমূল কংগ্রেসে বড় ভাঙনের শঙ্কা, বিজেপিতে যেতে পারে ২০ এমপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ০৪, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে (টিএমসি) নতুন করে বড় ধরনের ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। দলটির অন্তত ২০ জন সংসদ সদস্য (এমপি) ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দল পরিবর্তনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

আজ (৪ জুন) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট এমপিরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছেন।

বর্তমানে ভারতের পার্লামেন্টের দুই কক্ষ মিলিয়ে তৃণমূল কংগ্রেসের মোট ৪১ জন সদস্য রয়েছেন। এর মধ্যে লোকসভায় ২৮ জন এবং রাজ্যসভায় ১৩ জন সদস্য রয়েছেন। ফলে ২০ জন এমপি দল ছাড়লে তা দলটির জন্য বড় ধরনের রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হবে।

সাম্প্রতিক পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই তৃণমূলের অভ্যন্তরে অসন্তোষ ও বিভাজন প্রকাশ্যে আসতে শুরু করে। ইতিমধ্যে দলটির বিধানসভা শাখায় বড় ধরনের বিদ্রোহ দেখা দিয়েছে। বিদ্রোহী একটি অংশ নিজেদের ‘প্রকৃত তৃণমূল’ দাবি করে পৃথক অবস্থান নিয়েছে।

বিদ্রোহী এই গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন বিধায়ক ঋতব্রত ব্যানার্জি। তারা পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধীদলীয় নেতার পদেও নিজেদের প্রতিনিধি নিয়োগ দিয়েছে এবং স্পিকারের অনুমোদনও পেয়েছে বলে দাবি করা হচ্ছে। মমতা ব্যানার্জির নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠী প্রকাশ্যে অবস্থান নেওয়ার পাশাপাশি দলের বিভিন্ন সিদ্ধান্তেরও সমালোচনা করেছে।

Reneta

দুর্নীতির অভিযোগ এবং আরজি কর মেডিকেল কলেজের আলোচিত ধর্ষণ-হত্যা মামলার ব্যবস্থাপনা নিয়েও দলের ভেতরে অসন্তোষ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিদ্রোহী নেতাদের একটি অংশ সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা এক বৈঠকেও অংশ নিয়েছেন বলে জানা গেছে।

এদিকে, দলীয় প্রতীক ও নামের নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইয়ে মনোযোগী হয়েছেন মমতা ব্যানার্জি। দলের সাংগঠনিক কাঠামোর দ্রুত ভাঙন, বিধানসভায় বিরোধীদলীয় নেতার পদ হারানো এবং গুরুত্বপূর্ণ নেতা ফিরহাদ হাকিমের পদত্যাগের ঘটনায় মমতা ব্যানার্জিরওপর চাপ আরও বেড়েছে। বর্তমানে নিজের রাজনৈতিক সংগঠনের নিয়ন্ত্রণ ধরে রাখাই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৃণমূলবিজেপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নূরজাহানের লাশ, দীক্ষাহীন শিক্ষাব্যবস্থা ও আমাদের সামষ্টিক ময়নাতদন্ত

পরবর্তী

গুরু আজম খান স্মরণে চ্যানেল আইয়ে বিশেষ অনুষ্ঠান

পরবর্তী

গুরু আজম খান স্মরণে চ্যানেল আইয়ে বিশেষ অনুষ্ঠান

যুবদলের ১৫১ সদস্যের কমিটিতে পদ পেলেন যারা

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT