মিয়ানমারের অভ্যন্তরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ
মাটির নিচে চাপা পড়া একটি বিস্ফোরক ডিভাইস বা বোমা, যা বিস্ফোরণের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
মিয়ানমারের অভ্যন্তরে বারবার মর্টারশেল বিস্ফোরণ ও গুলির শব্দে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মানুষের দিন কাটছে আতঙ্কে। আকাশ সীমায় মহড়াও দিচ্ছে মিয়ানমারের হেলিকপ্টার। এর মধ্যে বান্দরবানের তুমব্রু সীমান্তে মিয়ানমারের দিক থেকে দুটি অবিস্ফোরিত মর্টারশেল উড়ে আসার পর বাংলাদেশিদের আতঙ্ক বেড়েছে। টহল বাড়ানোসহ সর্তক অবস্থানে থাকার কথা জানিয়েছে বিজিবি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






