পরিবেশ

আবহাওয়ার পূর্বাভাসে দুঃসংবাদ, আবারও বৃষ্টির শঙ্কা

বৃষ্টির কারণে জলাবদ্ধতা, সড়কে জল জমে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির কারণে সড়কে জল জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা বিভাগের দু’এক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ (৩০ জানুয়ারি) মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে পর্যন্ত অবস্থান করছে এর প্রভাবে খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগরে দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীন নৌ পরিবহন চলাচল অস্থায়ীভাবে ব্যাহত হতে পারে।

গোপালগঞ্জ, নওগাঁ, মৌলভীবাজার ও ফেণী জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুর জেলায় ৮ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।

বিষয়:আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাস বৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…