বিকেলে বাবার জানাজা ও দাফন শেষ করেছেন। স্বজনদের সঙ্গে শোক ভাগ করে নেওয়ার সুযোগও হয়নি। কারণ, রাত নামলেই তাকে ছুটতে হয়েছে এটিএম বুথের দায়িত্বে। হাতে বই, কাঁধে সংসারের ভার আর ভোর হতেই বসতে হয়েছে এইচএসসি পরীক্ষার হলে। বাবাকে হারানোর শোক আর ভবিষ্যৎ গড়ার লড়াই- দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে বাগেরহাটের ইকন লিখছেন এক অনন্য জীবনসংগ্রামের গল্প।
বাগেরহাট শহরের মুনিগঞ্জ মেডিকেল স্কুল রোড এলাকার বাসিন্দা ইকন সদ্য প্রয়াত ইসরাফিল দাড়িয়ার ছোট ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, মঙ্গলবার (২১ জুলাই) ভোরে অসুস্থ হয়ে পড়েন ৪৫ বছর বয়সী ইসরাফিল দাড়িয়া। সকাল ৬টার দিকে তাকে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।






