চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ বছর ধরে কিশোরীকে ধর্ষণ করেছে ‘বাবার বন্ধু’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

এক কিশোরিকে ৭ বছর ধরে ধর্ষণ করেছে কিশোরির বাবার এক ঘনিষ্ঠ বন্ধু। ২০১৮ সালে মেয়েটির বয়স তখন মাত্র ১৫ বছর, সেই কিশোরী বয়সেই প্রথমবার যৌন নির্যাতনের শিকার হতে হয় তাকে। ভারতের কলকাতায় ঘটেছে এ ঘটনা। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মেয়েটির দাবি, ২০১৮ সাল থেকে বাবার ওই বন্ধু তাকে লাগাতার ধর্ষণ করে গিয়েছে। শুধু তাই নয়, নিজেকে বাঁচাতে ধর্ষণ করার সময় সেই সমস্ত কুকর্মের ভিডিও তৈরি করেছে অভিযুক্ত। সেই ভিডিও প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়েই এতগুলো বছর ধরে কিশোরী থেকে তরুণী বয়সে পৌঁছানো মেয়েটির উপর লাগাতার পৈশাচিক অত্যাচার চালিয়ে গিয়েছে সেই ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা আরও জানা গেছে, বর্তমানে অভিযুক্তের বয়স ৪৬ বছর। তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, নিগৃহীতার বাবা-মা যখন এই গোটা ঘটনা জানতে পারেন, তখন তাদেরও একইভাবে ভয় দেখায় ও হুমকি দেয় অভিযুক্ত ওই ব্যবসায়ী।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত ওই ব্যবসায়ী নিগৃহীতার বাবার সবথেকে ঘনিষ্ঠ বন্ধু ছিল। এতে মেয়েটির বাড়ির অন্দরমহলে ঢোকা এবং তার একেবারে কাছে পৌঁছে যাওয়া তার কাছে খুবই সহজ ছিল।

তদন্তে আরও জানা যায়, গত প্রায় ৭ বছর ধরে মেয়েটিকে শোষণ করার পর অভিযুক্ত ওই ব্যক্তি বন্ধুর মেয়েকেই বিয়ে করার ফন্দি করছিল। একথা জানার পরই তরুণী রুখে দাঁড়ান। পরে মেয়েটি তার বাবা-মাকে পুরো ঘটনা জানান।

Reneta

এই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। স্থানীয় হরিদেবপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যতটা সম্ভব দ্রুততার সঙ্গে এই ঘটনায় চার্জশিট তৈরি করে তা আদালতে পেশ করবে।

স্থানীয় ডিসির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০১৮ সাল থেকে মেয়েটির সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করা হয়েছে। অভিযুক্ত যে সেটা করেছে, তা এফআইআর-এ উল্লেখ করা হয়েছে। সেই সময় মেয়েটি নাবালিকা ছিল। তাই, আইনত তখনও সে এই বিষয়ে সম্মতি দেওয়ার বয়সে পৌঁছায়নি। অভিযুক্ত এই সমস্ত ঘটনার ছবি তুলে এবং ভিডিও রেকর্ডিং করে রেখেছিল এবং সেগুলোর সাহায্যেই সে মেয়েটিকে ভয় দেখাত। সে মেয়েটিকে এই বলে হুমকি দিয়েছিল যে যদি সে তার কথা মতো কাজ না করে, তাহলে ওই সমস্ত ছবি আর ভিডিও সে অনলাইনে ফাঁস করে দেবে।

ডিসি আরও জানান, ‘মেয়েটির বাবা-মা যখন জানতে পারেন, তাদের সন্তানের উপর এভাবে অত্যাচার করা হয়েছে, তারা এর প্রতিবাদ করেন। তখন তাদেরও ভয় দেখানো হয়। অভিযুক্ত নিজের বাড়িতে এবং নির্যাতিতার বাড়িতে এ নিয়ে মেয়েটির বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করে ও তাদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করে।’

গত ৩ মার্চ অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা-মা। অভিযুক্তের বিরুদ্ধে অন্যান্য ফৌজদারি ধারার পাশাপাশি পকসো আইনেও মামলা রুজু করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতা পুলিশকিশোরীকে ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনাল মাঠে বসে দেখবেন না আর্জেন্টিনার রাষ্ট্রপতি, কেন পরবেন সেই জ্যাকেট

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল গোল্ডেন বুটে প্রভাব রাখে?

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ— তরুণ ও নজরকাড়া ফুটবলার যারা

জুলাই ১৭, ২০২৬

মেসি— পার্থক্য গড়ে দেয়া কিংবদন্তি

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে গোল্ডেন বল-বুট-গ্লাভসের দৌড়ে এগিয়ে যারা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT