চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ বছরের কিশোরীকে ধর্ষণের পরে হত্যা, তিন কিশোর গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ০৪, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের আসামের হাইলাকান্দি জেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজনের বয়স ১৭ বছর এবং অন্য দুজনের বয়স ১৭ থেকে ১৯ বছরের মধ্যে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত কিশোরীর সঙ্গে অভিযুক্তদের একজনের পরিচয় ছিল এবং তাদের মধ্যে যোগাযোগ ছিল। তবে হত্যার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গত শনিবার (১ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে হাইলাকান্দির কাটলিচেরা থানার আওতাধীন আলোইছড়া এলাকায় ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১ আগস্ট রাতে পরিবারের সদস্যরা এক নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। পরিবারের দাবি, কিশোরিও সেখানে গিয়েছিল। তবে এক আত্মীয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর রাত সাড়ে ১০টার দিকে কিশোরি বাড়ি ফিরে যায়। প্রায় এক ঘণ্টা পর পরিবারের সদস্যরা বাড়িতে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মরদেহে গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং ময়নাতদন্ত ও অন্যান্য ফরেনসিক পরীক্ষার মাধ্যমে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যৌন নির্যাতনের পাশাপাশি নির্যাতনের একাধিক আলামত পাওয়া গেছে।

ঘটনাস্থলে জড়ো হন পুলিশ ও স্থানীয়রা

হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার সমীর দর্পণ বড়ুয়া জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারা (হত্যা), ৬৫ (১) ধারা (১৬ বছরের কম বয়সী শিশুকে ধর্ষণ) এবং শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা আইনের ৬ ধারায় মামলা করা হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে আরও ধারা যুক্ত হতে পারে এবং এ ঘটনায় আরও গ্রেপ্তারও হতে পারে।

Reneta

হাইলাকান্দির সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ অমিতাভ সিনহা বলেন, গ্রেপ্তার হওয়া ১৭ বছর বয়সী অভিযুক্তকে ঘটনার নৃশংসতার কারণে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করার আবেদন আদালতে করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কয়েকজনের মোবাইল ফোন জব্দ করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগীর পরিচয় বা মামলার সংবেদনশীল তথ্য প্রকাশ না করার আহ্বান জানিয়েছে তারা।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে হাইলাকান্দি ও বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা আসাম ও মিজোরামকে সংযোগকারী জাতীয় মহাসড়ক-৬ অবরোধ করে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলোইছড়াকিশোরীকে ধর্ষণবরাক উপত্যকাভারতীয় ন্যায় সংহিতাযৌন নির্যাতনহাইলাকান্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্প কেন এখন সবচেয়ে কঠিন সংকটে?

আগস্ট ৫, ২০২৬

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

রবীন্দ্রনাথের প্রয়াণ দিনে ‘শাস্তি’সহ যা থাকছে চ্যানেল আইতে

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT