অপরাধ

মেহেরপুরে পুত্রের অস্ত্রের আঘাতে পিতার মৃত্যু

শোকাহত পরিবারের সদস্যরা একে অপরকে সমবেদনা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি শোকাহত পরিবার তাদের প্রিয়জনের জন্য শোক প্রকাশ করছে, আবেগপ্রবণ মুহূর্তে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেহেরপুরের গাংনীতে মানসিক প্রতিবন্ধী ছেলে সুজন আলীর ধারালো অস্ত্রের আঘাতে বাবা আফেল উদ্দীন (৬০) মৃত্যুবরণ করেছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা কালিতলা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আফেল উদ্দীন হাড়াভাঙ্গা কালিতলা পাড়ায় ইয়াদ আলীর ছেলে।

আফেল উদ্দীনের স্ত্রী তহমিনা খাতুন জানান,সুজন আলী ও তার বাবা আফেল উদ্দীন দুজনে বাড়িতে থাকাবস্থায় তিনি বাড়ির পার্শে একটি দোকানে ডিম কিনতে যায় সেখান থেকে বাড়ি ফিরে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় ছেলে সুজন আলীকে বাড়িতে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সুজন তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে পালিয়ে যায়।

ইউপি সদস্য মো: মহিবুল ইসলাম বলেন,ইতোপূর্বে সুজন আলী তার বাবাকে মারধর করেছে বলে প্রতিবেশি সূত্রে জানা গেছে। তবে সে মানসিক প্রতিবন্ধী বেশ কিছু দিন রাজশাহী,পাবনাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সুজন বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ছিলো। মানসিক সমস্যার কারণে তার জীবন নষ্ট হয়ে গেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন, সুজন আলী পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিষয়:ছেলের হাতে পিতা খুন মেহেরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…