চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

এস কে রাসেল এস কে রাসেল
২:৫৬ অপরাহ্ণ ২১, জুলাই ২০২৩
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জ শহরের ব্যবসায়ী মঞ্জিল মিয়া ২০ বছর বয়সী মেয়েকে (২০) ধর্ষণের অভিযোগে আটক হয়েছেন। মেয়ের মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ২১ জুলাই সকালে শহরের গাইটাল পেট্রোল পাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত মঞ্জিল মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের কাওয়ারগাতি গ্রামের মৃত গুনু মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ শহরে কাঁচামালের ব্যবসা করেন।

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়ের মায়ের সাথে ১৮ বছর আগে বিয়ে হয় মঞ্জিলের। দাম্পত্য জীবনে তাদের চারজন মেয়ে সন্তান রয়েছেন। ভুক্তভোগী মেয়ে ৯ মাস আগে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে খালাত ভাইয়ের সাথে বিয়ে হয়। বিয়ের পর প্রায়ই মো. মঞ্জিল মিয়া মেয়েটির শ্বশুর বাড়ীর লোকজনের সাথে ঝগড়া বিবাদ করে মেয়েকে কিশোরগঞ্জ শহরের ভাড়া বাসায় নিয়ে আসেন।

মঙ্গলবার ২৭ জুন ভুক্তভোগী মেয়ের মায়ের প্রসবের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন। এই সুযোগে ওইদিন রাতে বাসায় কেউ না থাকার মেয়েটিকে ধর্ষণ করে তার বাবা মঞ্জিল মিয়া। গত বুধবার ১৯ জুলাই আবারও মেয়েটিকে ধর্ষণ করার চেষ্টা করেন তিনি। ধর্ষণ করতে না পেরে মেয়েটিকে মারধর করেন। পরে ভুক্তভোগী মেয়ের মা জানতে পারেন। ভুক্তভোগীর মা বাসায় না থাকার সুযোগে কয়েকমাস যাবৎ ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে আসছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী মেয়েটি জানান, ‘গত বুধবার আমার মাকে ঘুমের ওষুধ খাইয়ে বাবা আমাকে ধর্ষণ করার চেষ্টা করেন। এর আগেও একাধিকবার আমাকে ধর্ষণ করেন বাবা। আমি আমার সাথে ঘটে যাওয়া খারাপ কাজের বিচার চাই।’

Reneta

মেয়ের মা জানান, ‘আমার যেদিন হাসপাতালে বাচ্চা হয় সেদিন রাতে আমার স্বামী আমার মেয়েকে ধর্ষণ করেন। গত বুধবার আমাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে মেয়েকে আবারও ধর্ষণের চেষ্টা করেন। তা করতে না পেরে মেয়েকে মারধর করেন। পরে আমার মেয়ে বিষয়টি আমাকে জানায়। এরপর আমি পুলিশকে জানালে পুলিশ আজ শুক্রবার সকালে আমার স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়।’

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহরের গাইটাল এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন মঞ্জিল মিয়া। তিনি তার মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক করেছেন বলে তার স্ত্রী (ভুক্তভোগীর মা) অভিযোগ দাখিল করেছেন। তার অভিযোগের ভিত্তিতে মঞ্জিল মিয়াকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT