জনপদ

শিশু কন্যাকে হত্যার ঘটনায় মাদকাসক্ত পিতা আটক

অপরাধীদের গ্রেফতার ও তদন্তের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে শিশু কন্যাকে হত্যার ঘটনায় ঘাতক পিতা আটক

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লক্ষ্মীপুরে ৫ বছরের শিশু কন্যা ফারিহা সুলতানাকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক মাদকাসক্ত পিতা ফারুক হোসেন কে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ফারুক হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

সোমবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে ঘটনাটি ঘটে।

ঘাতক ফারুক হোসেন আন্ধারমানিক গ্রামের কাদের মাঝির ছেলে। পারিবারিক বিরোধ ও মাদকের টাকা না পেয়ে এই হত্যা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সোমবার সন্ধ্যায় হোসেন মাদকের টাকা ও পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এক পর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে নিজের মেয়ে ফারিহা সুলতানাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে রক্তাক্ত অবস্থায় বাড়ির পুকুরে শিশুটিকে ছুঁড়ে ফেলে দেয়। এতে ঘটনা স্থলেই শিশুটি মারা যায়।

পরে বাড়ির লোকজনের চিৎকার শুনে এলাকাবাসী ঘাতক ফারুক হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ফারুক হোসেনকে আটক করে।

সদর থানার ওসি (তদন্ত) ঝলক কান্তি দাস বলেন, পারিবারিক বিরোধ ও মাদকাসক্ত থাকা অবস্থায় পরিবারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা দা দিয়ে শিশুটিকে কুপিয়ে পুকুরে পানিতে ফেলে দেয়। এতে শিশুটির মৃত্যু হয়।

শিশুটির লাশ উদ্বার করে সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ফারুক হোসেনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এ ব্যাপারে নিহতের মা কুসুম বেগম বাদী হয়ে শিশুর ঘাতক পিতা ফারুক হোসেন কে একমাত্র আসামী করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামী ফারুককে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়:ময়না তদন্ত মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…