কুড়িগ্রাম

ঘন কুয়াশায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষ, বাবা-ছেলে নিহত

ঘন কুয়াশায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষের ছবি, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘন কুয়াশায় নসিমন ও মোটরসাইকেল সংঘর্ষের ফলে গুরুতর আহত ও নিহতের ঘটনা, স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘন কুয়াশায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার (২১ জানুয়ারি) সকালে ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, কচাকাটা থানার সরকারটারি গ্রামের আব্দুল হামিদ -এর ছেলে শহিদুল ইসলাম (৪৮) ও শহিদুলের ছেলে বিপ্লব (২৫)।

স্থানীয়রা জানান, বিপ্লব হাসান ও তার বাবা সকালে ভুরুঙ্গামারী থেকে কচাকাটার বাড়িতে আসার সময় পাটেশ্বরী এলাকায় ভুরুঙ্গামারীগামী একটি নসিমনের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা ছেলে মারা যান। তারপরেও তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিষয়:কচাকাটা থানা কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ঘন কুয়াশা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…