রাজনীতি

গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করতে কূটকৌশল চলছে: সালাহউদ্দিন আহমেদ

‘শুধু পুলিশ নয়, রাজনীতি দিয়েও ফ্যাসিবাদ মোকাবিলা করতে হবে’

সালাহউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সালাহউদ্দিন আহমেদ গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে কথা বলছেন, পেছনে অন্য একজন উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নির্বাচন নিয়ে সরকার কী করবে জনগণের সামনে তা দৃশ্যমান করতে হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শুধুমাত্র পুলিশ দিয়ে ফ্যাসিবাদ মোকাবিলা করা যাবে না, রাজনীতি দিয়েও ফ্যাসিবাদ মোকাবিলা করতে হবে।

রোববার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন প্রক্রিয়া যতো দীর্ঘায়িত হবে চলমান সমস্যা আরো বাড়বে। জাতির মধ্যে যে অস্থিরতা রয়েছে তা কাটাতে হলে একটি নির্বাচন প্রয়োজন। যত দিন যাচ্ছে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথ বাধাগ্রস্থ করার কূটকৌশল লক্ষ্য করা যাচ্ছে।

তিনি বলেন, সংস্কারের প্রথম প্রস্তাবক বিএনপি। দলটি সবার আগে সংস্কারের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের সাথে সরকারের কমিশনের খুব বেশি পার্থক্য নেই। এ সময় গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করতে বিভিন্ন রকম কূটকৌশল চলছে বলেও মন্তব্য করেন তিনি।

বিষয়:ফ্যাসিবাদ সালাহ উদ্দিন আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…