চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আকাশে বজ্রপাতের ঝলক দেখা যাচ্ছে, ঝড়ের পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে বজ্রপাতের ঝলক দেখা যাচ্ছে, ঝড়ের পূর্বাভাস ও আবহাওয়ার পরিবর্তন বোঝানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামে বজ্রপাতে আহাম্মেদ মল্লিক (৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মল্লিকপাড়ার খেদের মল্লিকের ছেলে।

শনিবার ১১ মে সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পাটাচোরা গ্রামের বাসিন্দা শাহিন আলী জানান, এদিন সকালে গ্রামের ইশেরগাড়ী মাঠ থেকে কাজ শেষে আহম্মেদ মল্লিক বাড়ি ফিরছিলেন। ওই সময় বজ্রপাতে তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, আহম্মেদ মল্লিককে এখানকার জরুরি বিভাগে আনা হয়েছিল। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

বিষয়:চুয়াডাঙ্গা বজ্রপাতে কৃষকের মৃত্যু বজ্রপাতে মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…