চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফল চুরি রোধে গাছে দেয়া তারে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
৫:০১ অপরাহ্ণ ১০, জুন ২০২৩
জনপদ, জয়পুরহাট
A A

ফল গাছে দেয়া জিআই তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফউদ্দিন আকন্দ (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে জয়পুরহাটের কালাই পৌরশহরের আকন্দপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শামসুদ্দিন আকন্দ ওরফে কিনা আকন্দ (৫০) নামের এক কৃষক তার বাড়ির আঙিনায় থাকা আম, কাঁঠাল, আনার, লিচু, কুল ও কলাসহ মোট ২৫টি গাছে ফল চুরি রোধে জিআই তার জড়িয়ে তাতে বিদ্যুতায়িত করে রাখেন। শনিবার সকালে প্রতিবেশি শরিফউদ্দিন ওই বাড়িতে ধান বহনের ভার নিতে যান। এ সময় গাছের সাথে জড়ানো ওই জিআই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শরিফউদ্দিন আকন্দ। ঘটনার পর পরপরই শামসুদ্দিন বাড়ি থেকে পালিয়ে যায়। ওই বাড়িটিতে তিনি একাই থাকতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রতিবেশি লিপি আক্তার বলেন, শামসুদ্দিনকে বারবার নিষেধ করা সত্ত্বেও তা অগ্রাহ্য করে তিনি তার আঙিনার চারদিকে আম গাছ, কলা গাছসহ অন্যান্য গাছে বৈদ্যুতিক জিআই তার দিয়ে ঘিরে সেখানে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই ওই এলাকার শামসুদ্দিন ওরফে কিনা আকন্দ তার বাড়ির আঙিনায় আম গাছ ও কলা গাছে চারদিকে জিআই তার দিয়ে ঘিরে রেখে বিদ্যুৎ সংযোগ দেন। সেই তারে জড়িয়ে শরিফউদ্দিন আকন্দ মারা যান।

মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষে থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়পুরহাট
শেয়ারTweetPin

সর্বশেষ

নকআউটে যেতে কোন গ্রুপের সমীকরণ কোথায় দাঁড়াল, কার পথ কতটা কঠিন

জুন ২৫, ২০২৬

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ বিষয়ক প্যানেল আলোচনা

জুন ২৪, ২০২৬

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

জুন ২৪, ২০২৬

একাধিক চুক্তি ও সমঝোতায় স্মরণীয় হতে পারে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ২৪, ২০২৬

স্পর্শকাতর বিষয়ে আলোচনা না করতে সংসদ সদস্যদের নির্দেশ দিলেন স্পিকার

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT