কুড়িগ্রাম

টয়লেটে যাওয়ার সময় সাপের কামড়ে প্রাণ গেলো কৃষকের

টয়লেটে যাওয়ার সময় সাপের কামড়ে কৃষকের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

সাপের কামড়ে কৃষকের পা ফুলে গেছে, ছবি দেখাচ্ছে সাপ ও আহত পা।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামের চিলমারীতে সাপের কামড়ের আযম আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ছালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আযম আলী ওই এলাকায় মোজাম্মেল হকের ছেলে। আগে তিনি একই ইউনিয়নের লালচামারচর এলাকায় বসবাস করছিলেন। নদী ভাঙনের পর তিনি ছালিপাড়া এলাকায় এসে বসবাস শুরু করেন।

স্থানীয়রা জানান, আযম আলী ভোরে বাড়ির টয়লেটে যাওয়ার সময় বিষাক্ত সাপ ছোবল মারে তাকে। পরে বিষয়টি তিনি পরিবারকে জানালে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঢুষমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি সকালে একজনকে সাপে কেটেছে। পরে তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে তিনি মারা যান।

বিষয়:সাপের কামড়ে মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…