জনপদ

ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪, আহত ১০

ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নিহত ৪, আহত ১০. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নিহত ৪, আহত ১০, ঘটনাস্থলের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফরিদপুর প্রতিনিধি: বরিশাল মহাসড়কের ফরিদপুর ভাঙ্গার মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন নিহত হয়েছেন। এসময় অন্তত ১০ জন আহত হয়।

শনিবার (০৫ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে ভাঙ্গার মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মেরিনা আক্তার (৩২), শিশু জুনায়েদ (০৩), হুমায়ুন কবির (৪৮) ও আব্দুল রউফ হাওলাদার (৫০)।

এসময় আহতদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভাঙ্গার মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের দ্রুত গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুঁচড়ে যায়। এসময় ঘটনাস্থলে দুইজন নিহত হয়। অপর দুইজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বিষয়:ফরিদপুর বাস নিয়ন্ত্রণ হারিয়েছে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…